ছুটি শেষের বিকেল
২৭শে এপ্রিল বিকেল ৪টা বেজে ৪৫ মিনিট, ইদের ছুটি শেষ। ট্রেনে করে কুমিল্লা ফিরছিলাম। ট্রেনের ভেতর প্রচন্ড ভীড় আর প্রচুর গরম। অবশ্য আমার তাতে ভ্রুক্ষেপ ছিল না। আমি ট্রেনের খাবারের বগির জানালা দিয়ে অর্ধেক শরীর বের করে দিয়ে বাতাস খাচ্ছিলাম আর বাইরের প্রকৃতি দেখছিলাম তখন। আকাশে মেঘ জমে একদম কালো হয়ে আসছে। মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় শুরু হবে কিছুক্ষণের মধ্যেই । ট্রেনের তাতে কোনো চিন্তায় নেই যেন, সে চলছে তার আপন গতিতে। দুপাশে ধানক্ষেত , মাঝখান দিয়ে বিলি কেটে যেন ট্রেন এগিয়ে চলছে। এখন ধানের মৌসুম, মাঠে কেউ কেউ ধান ভানছে , কেউ কেউ বন শুকাতে দিয়েছে, কেউ কেউ আবার গরু চড়াচ্ছে । তাদের সবার মাঝে ছুটোছুটি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। গৃহস্থের সপরিবার ধান ঘরে তুলতে ব্যস্ত। বৃষ্টি আসার আগে কষ্টের ধানগুলো ঘরে তুলবার এ যেন রীতিমতো এক সংগ্রাম। যুবতী মেয়েরা কোমরে ওড়না পেঁচিয়ে সমস্ত মাঠ পরিষ্কার করে ফেলছে ধান জমাবার নামে। আজকাল এমন সুন্দর দৃশ্য দেখবার সুযোগ মেলে না একদমই । লুঙ্গি পরা এক ছোট রাখাল , অবাধ্য এক বাছুরের পেছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছে আর আপ্রাণ চেষ্টা করছে বাছুরটাকে পালে ভীড়াবার জন্য। ট্রেন যখন লোকালয়ে প...