পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ট্র্যাজেডিক প্রথম প্রেম

মাঝে মাঝে মনে হয় প্রথম প্রেমগুলো হয়-ই ভাঙ্গার জন্য। ট্র্যাজেডিক সেই সময়টা দুটো মানুষকে এক হতে গিয়ে একা বাঁচতে শিখিয়ে দেয়। প্রথম প্রেম মানসিকভাবে ম্যাচুউরড হতে শিখিয়ে দিয়ে যায়। হাত ধরে রাস্তা পার করে দেয়া, একটা তাজা গোলাপ কিংবা কাঁচের চুড়ির জন্য পুরো শহর চষে বেড়ানো, কতো কী নতুন নতুন অভিজ্ঞতা! এ যেন, প্রিয় মানুষটার জন্য শত প্রতিকূলতা পাড়ি দিতে রাজি। বোকা প্রেমিক অনেকদিন পর জানতে পারে প্রিয় মানুষটাকে রিকশায় বা'পাশের সিটে বসতে দিতে হয়। রেস্টুরেন্টের সার্ভিস বয় নয়, প্রিয় মানুষটা চায় তার জন্য তার প্রেমিক আগ বাড়িয়ে দরজাটা খুলে দিক!আর এইদিকে বেচারি প্রেমিকা ইউটিউবে রেসিপি শিখে, লুকিয়ে লুকিয়ে প্রথমবারের মতো মায়ের শাড়ি পড়ে, ছবি তুলে, বাড়ি ফিরে তাড়াতাড়ি টেক্সট করে ওপর পাশের জন টেনশন করছে কিনা এই ভেবে, এলোমেলো ছেলেটার জীবন গুছানোয় ব্যস্ত হয়ে পড়ে৷ আহা, একদম পাক্কা সংসারী একটা ভাব, মায়ের মতো সেই আগলে রাখা। চঞ্চল সেই মেয়েটা প্রথম ব্রেক আপের পর হঠাৎ কেমন যেন চুপচাপ হয়ে যায়৷ আঠারো বছর না পেরোনো ছেলেটার কথাবার্তায় সে কী ট্র্যাজেডিক চিন্তাভাবনা! এই ছেলেমেয়ে গুলো পূর্বে কখনোয় এতো স্বপ্ন, এতো আশা আর ...

" পূর্ণতা " by Warfaze

Warfaze এর একটা গান আছে 'পূর্ণতা'। যাদের জীবনে প্রিয় মানুষ হারানোর গল্প নেই, তারা জানে না এই গানের প্রতিটা লিরিক্স কি ভীষণ উপলব্ধিবোধ আর অনুশোচনাবোধ জাগায়! আমার কাছে এই গানটার লিরিক্সগুলো রীতিমতো Magical sentences বলা যায়! Concert এ কিংবা কোথাও জড়ো হয়ে এই গানের সুরে সুর মিলিয়ে ছেলে-মেয়েদের গনজোয়ার তুলতে দেখি, গলা ফাটিয়ে চিৎকার করে লিরিক্সে সুর মিলাতে দেখি, দেখি আকাশের দিকে তাঁকিয়ে কতগুলো ভঙ্গ হৃদয়ের ছেলে-মেয়েকে কান্না লুকানোর ব্যর্থ চেষ্টা করতে। সেদিন কনসার্টে Warfaze আসে নি, আসার কথাও ছিল না। কিন্তু মাঠ থেকে বার বার একাংশ বলে উঠছিলো Warfaze এর 'পূর্ণতা' এবং শিরোনামহীনের 'এই অবেলায়' গানটা যেন গাওয়া হয়। আমিও বেশ তীব্রভাবে চাচ্ছিলাম এই দুটো গান যেন অন্তত লোকাল ব্যান্ডরা পারফর্ম করে৷ স্টেজে যখন পূর্ণতা টিউন করা হলো, ব্যাকস্টেজে তখন রীতিমতো আনন্দের ঢেউ! তারপর সব চঞ্চল প্রাণগুলো যেন আশ্চর্য রকমের শান্ত হয়ে গেল। এই একটা গান সবাইকে যেন এক কাতারে দাঁড় করিয়ে দিলো। সবার কন্ঠে চাপা কষ্ট, প্রিয়জন হারানোর অনুশোচনাবোধ, হৃদয়ের শূন্যতার হাহাকার। মাথার উপর বসন্তের আগমনী পূর্ণি...