পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আচ্ছা প্রতিটা মুভির যেমন একটা স্পয়লার(spoiler) থাকে ঠিক তেমনিভাবে যদি কেউ এসে আমার জীবনের স্পয়লার(spoiler)টা বলে দেই তখন?

মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি,"আচ্ছা প্রতিটা মুভির যেমন একটা স্পয়লার(spoiler) থাকে যা মুভি দেখার আগেই কেউ বলে দিলে মুভি দেখার মজাই শেষ ঠিক তেমনিভাবে যদি কেউ এসে আমার জীবনের স্পয়লার(spoiler)টা বলে দেই তখন?তখন কী হবে??? জীবন সেখানেই থেমে যাবে নাকি আশা আর সম্ভাবনা আরো বাড়বে?!  ডাইরি লিখার নেশাটা একদম চলেই গিয়েছে।আসলে চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে যখন জীবনের সবথেকে মূল্যবান সময়টার ডাইরিগুলো ফেলে আসলাম, তখন থেকে আর ডাইরি লিখতে ভালে লাগে না।  জীবনে ঘটা প্রত্যেকটা সম্পর্কের শেষটা অনেক জটিল লাগে এখন!  আগের আমি আর বর্তমানের আমি, এই দুইয়ের মাঝে এখন আকাশ-পাতাল পার্থক্য দেখতে পাই!  বর্তমান পরিস্থিতির কথা বর্ণনা করার চিন্তা মাথায় আসলেই মাথাব্যথা শুরু হয়ে যাই,তারপরও আজ লিখতে বসেছি।কাটা-হাতে লিখতে কষ্ট হচ্ছে! তারপরও বারান্দায় এসে লিখতে বসেছি।কারণ বর্তমানটা গুছাতে না পারলে সামনের কাজগুলো এলেমেলো হয়ে রয়ে যাবে। পারিবারিক, ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক সবকিছু এমনভাবে মানসিক চাপের মধ্যে রাখছে যে আমি অন্য কিছু নিয়ে ভাবতেও পারছি না। জীবনে এক্সপেরিয়েন্স চেয়েছিলাম কিন্তু এতো এতো এক্সপেরিয়েন্সের এক...

ভালোবাসার অনাদায়

প্রেমিক হিসেবে একজন লেখক এবং প্রেমিকা হিসেবে একজন লেখিকা বেস্ট। আর যদি দুজনই লেখক-লেখিকা হয় তাহলে তো কথায় নেই! একদম পারফেক্ট কম্বো জুটি।  আমি স্বভাবজাতই লেখক ছিলাম।সম্পর্কের শুরুটা থেকেই তাই আপ্রাণ চেষ্টা করে গিয়েছি তোমাকে লেখিকা হিসেবে তৈরি করতে। তাই সম্পর্কে ডিজিটাল এ-ই প্রেমের দুনিয়ার আচঁ পড়তে দেয় নি। একবিংশ শতাব্দীর এই সময়ে এসে তাই আমাদের মাঝে চিরকুট চালাচালি চলতোই৷ মাঝে মাঝে যখন অনেক আবেগপ্রবণ হয়ে পরতাম তখন অর্ধশতাধিক লাইনের  কবিতা কিংবা পাঁচ-দশ পৃষ্টার হাতে লিখা চিঠি লিখে সুন্দর কোনো খামে কিংবা উপহারের সাথে তোমাকে পৌঁছে দিতাম। তখন আমাদের ফিলোসোফিটায় এমন ছিল যে আমাদের লেখাগুলোই আমাদের কেয়ারিং এর পরিমাপক!  তুমি লিখতে,  খুব ভালো লিখতে যে ঠিক তা না। একজন লেখক হিসেবে যতটুকু উপাদেয় আমার আশা করার ছিল ততটাও ভালো লেখতে না। কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশে সেই অনভ্যস্থ হাতের লিখাগুলোই আমার ভালো লাগতো, বিশ্বাস করতাম তুমিও একদিন তোমার লেখায় প্রাণ খুঁজে পাবে৷ আমি উপলব্ধি করতাম তোমার লিখতে ভালো লাগে না,  তুমি জোর করে লিখো, আমার জন্য লিখো, আমাকে খুশি করতে লিখো।কারণ ওই একটা জ...