পোস্টগুলি

নভেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হিপোক্রেসি!কপট হিপোক্রেসি!! 😶

কোচিং-এ ক্লাস নিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ করে দেখি ট্রাফিক পুলিশ আর পৌরসভার কিছু কর্মীর(নেতার লোক হতেও পারে) হাঁকডাঁক। অটোরিকশা, রিকশাদের লাঠি দিয়ে কষে মেরে মেরে জ্যাম পরিষ্কার করা হচ্ছে। পৌরসভা থেকে চকচকে গাড়িটা বের হলো,জানালায় লাগানো স্বচ্ছ কালো কাচঁ। এর মাঝে প্রখর রোদে সামনের দিকের জ্যাম সরিয়ে পেছন দিকে বড়সড় জ্যাম লাগিয়ে ফেলেছে। মনে হয় না নেতা মহোদয় উনার কর্মীদের চালকদের উদ্দেশ্যে দেওয়া গালাগালি আর হাঁকডাঁক শুনতে পেয়েছে কিংবা পিছনের জ্যাম। আমি স্বভাবত রাজনীতি সমাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করি। উনাদের আশেপাশে ঘেঁষলে কেমন যেন হাসফাঁস অনুভব করি। কিন্তু কেন জানি গাড়ির বরাবর থাকায় কৌতুহলবশত উঁকি দিলাম। আবছা কালো কাঁচের আলোয় অস্পষ্ট চোখে দেখতে পেলাম সানগ্লাস পরিধান করে ভাবলেশহীন ভাবে বসে আছে নেতা মহোদয়। খুব সম্ভবত এসি গাড়ি,বাইরের টেম্পারেচার এবং জ্যাম সম্পর্কে মহোদয়ের কোনো ধারণাই নেই। কর্মীদের তাড়াহুড়ো আর ছুটোছুটি করে জ্যাম কমিয়ে রাস্তা ক্লিয়ার করার হাবভাব দেখে মনে হচ্ছে নেতা খুব ব্যস্ত, সময়ের পাই টু পাই হিসেব মাশুল করা মানুষ উনি।  এটা শুধু একটা উদাহরণ মাত্র এমন হাজারো নেতা মহোদয় আছে!...

প্রলাপ

আপনি দরদাম করে ভালোবাসা চাইলেন পেলেনও, এখন বিনিময়ে তো কিছু পেতে হবে তাই-না? সেক্ষেত্রে বিশ্বাসঘাতকতা বিনিময় মূল্য হিসেবে পেলে মুখ গোমরা, গোবেচারা হয়ে বসে থাকবেন এ কেমন কথা 😒 মানুষ দামদর করে কোনো জিনিসের দাম সস্তা করার জন্য আর আপনারা করেন দামী জিনিস পাওয়ার জন্য 🙂 কী আশ্চর্য! আপনারা কাঁচাবাজারে গেলে এমন মন-মানসিকতা কেন সাথে নিয়ে যান না?  তাহলে তো সবজি-ব্যবসায়ীরা একটু লাভবান হতো। শুধু কী নিজেদের লাভ দেখলেই হবে😶?  আজকাল সম্পর্কের-বন্ধুত্বের-ভালোবাসার উদোম নিলাম হয় 🙂 হ্যা আমরা জানি, বুঝি, মন খারাপ করি! আবার দিন শেষে তাদের ভুলে নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করি!  আমরা কি পারি শুরুটা আগের মতো করতে?😴  দিনে দিনে আমাদের মনমানসিকতা কেমন যেন চৌরাস্তার মোড়ে দাঁড়ানো নগ্ন পাগলটার মতো হয়ে যাচ্ছে 🙂😐😶