Cafe Date
ক্যাফেতে বসে ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিচ্ছি আর বাইরে বৃষ্টি দেখছি। ক্যাফের স্বচ্ছ কাঁচের দরজা দিয়ে বাইরের যান চলাচল দেখা যাচ্ছে। যখন বিদ্যুৎ চমঁকিয়ে উঠছে , তখন কাঁচের উপর জমা পানির বিন্দুগুলো হীরের টুকরোর মতো ঝলঝল করে উঠছে। আমার মুখোমুখি টেবিলের ওপাশে একজন আশ্চর্য রকমের রূপবতী মেয়ে বসে আছে। আশেপাশের মানুষ বারবার আমাদের দিকে তাকাচ্ছে। তাই অস্বস্তি দূর করার জন্য আমি বাইরে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আজ আমাদের প্রথম দেখা। ওর সাথে পরিচয় ফেসবুকেই। তখন ভোর রাত প্রায় চারটা। ল্যাপটপ শাটডাউন করে টেবিল গুছিয়ে শোবার প্রস্তুতি নিচ্ছিলাম,এমন সময় ম্যাসেঞ্জারের টুং শব্দ। ভোর রাতে ম্যাসেঞ্জারের নোটিফিকেশন এর শব্দে ভ্রু কুঁচকে মোবাইলটা হাতে নিয়ে দেখি ম্যাসেজ রিকুয়েস্ট এসেছে। ম্যসেজ ওপেন করতেই বিশাল বড় এক ম্যাসেজ, " মাঝরাতে বিরক্ত করার জন্য দুঃখিত। তবে ম্যাসেজ না দিয়েও পারলাম না ! আপনার সব লিখাই আমি পড়ি। শুধু পড়ি বললে ভুল হবে খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করে করে পড়ি। আপনি কি জানেন আপনার লিখাগুলো যে সুসাইডাল? আপনার কিছু লিখা আছে যা একটা সুস্থ মানুষকে ডিপ্রেশনের সেকেন্ড স্টেজে নিয়ে যেতে যথেষ্ট! এতো গুছানো...