Monologue-16
রাত ৯ঃ৪৫। নির্মাণাধীন এক ব্রীজের উপর চিৎ হয়ে শুয়ে শুয়ে আকাশ দেখছি । রাতে কন্সট্রাকশনের কাজ বন্ধ থাকে, একদম নিরিবিলি পরিবেশ, ঝিরিঝিরি বাতাস বয়ছে। অমাবস্যার রাতে পরিষ্কার আকাশে তারা গুনার ইচ্ছে দমন করতে না পেরে ধুলাবালির কথা ভুলে গিয়ে চিৎ হয়ে শুয়ে পড়লাম,একদম গ্রাউন্ডেড যাকে বলে।
দুহাত মাথার নিচে দিয়ে পায়ের উপর পা দিয়ে লম্বা হয়ে শুয়ে আছি। আকাশের তারা দেখছি আর মনে মনে বলছি ," একেই মনে হয় বলে ছুটি কাটানো "। এ মুহূর্তে নিজেকে সব থেকে শান্ত-পরিশ্রান্ত মনে হচ্ছে । পায়ের পাতা থেকে হৃৎপিণ্ড পর্যন্ত রক্তের পাম্প হওয়া যেন টের পাচ্ছি। একটু আগেও আমার মাথায় কয়েকশ চিন্তা আর প্রেশার কাজ করছিল , এখন মনে হচ্ছে মাথা একদম ফাঁকা হয়ে গেছে । এ যেন মেডিটেট স্টেজে চলে যাচ্ছি!
সব সময় উঁচু থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখে অভ্যস্ত চোখ দুটোর কখনো গ্রাউন্ডেড অবস্থায় আকাশ দেখা হয়ে ওঠে নি। চিৎ হয়ে গ্রাউন্ড পজিশনে শুয়ে আকাশ দেখার মাঝেও একটা Numb,Calmness কাজ করে মনে। জীবনের সব জায়গাতে যদি এমন গ্রাউন্ডেড থাকা যেত! কে কী বলুক, কে কী ভাবছে, কেউ মতামতের গুরুত্ব দিচ্ছে কি-না, এসব ব্যাপারগুলো কখনোই আর আঘাত করতে পারতো না । কারো প্রতি রাগ জন্মাতো না, কণ্ঠে উচ্চস্বরে ধমক আসতো না, নিজের ইগু আর আত্মসম্মান এর কাছে সম্পর্কের বলি দিতে হতো না।
দিনশেষে সকল ক্লান্তি আর রাগ-অভিমানগুলো এই আকাশ আর ভূমির বিশালতায় হারিয়ে যাক।
#Monologue-16
17 April 2023
Monday, 11:30pm
মন্তব্যসমূহ