পর্দা ও এক পারিবারিক শিক্ষা
ইফতারের প্রায় সময় হয়ে গিয়েছে। ট্রেনের অপেক্ষায় দাড়িয়ে ছিলাম। এক আপুকে দেখলাম স্টেশনে বসে থাকা অসহায়দের ইফতারের প্যাকেট দিচ্ছেন। পড়নে ঢিলেঢালা বোরকা, মুখে মাস্ক, চোখে গ্লাস। উনার সাথে দুটি পিচ্চি মেয়ে, সম্ভবত উনারই সন্তান। মা মেয়েদের প্যাকেট হাতে তুলে দিচ্ছে আর বাচ্চা মেয়েগুলো খুশি মনে একটা একটা করে খাবারের প্যাকেট ভিক্ষুকদের হাতে দিচ্ছে, সাথে এগালওগাল বিস্তৃত হাসি ! বিতরণ শেষে এরা চুপচাপ চলে গেল।
নেই কোনো শো অফ, নেই কোনো শোরগোল। কতো সুন্দর পর্দা, কী সুন্দর পারিবারিক শিক্ষা!
মন্তব্যসমূহ