নিশাচর

রাত ১টার কাছাকাছি!

ছাদের রেলিং ধরে দাড়িয়ে আছি। শহরটায় সুনসান নীরবতা। তবে এর মাঝেই কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ছে।
কিছু মানুষের নিঃশব্দে নিরিবিলি হাঁটাচলা,
বেশ কয়েকজনের ফুটপাতের উপর দাড়িয়ে আপনমনে সিগারেট ফুকঁছে।
কেউ কেউ কর্মব্যস্ততা শেষে পাড়ার গলিটার ভেতর দিয়ে ভীরু ভীরু মনে এগিয়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে।
বিশেষত মধ্যরাতে রাস্তা পরিষ্কার সেই মানুষগুলো আমার দৃষ্টিরত আকর্ষণসীমার ভেতর।   সবার কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরে শুয়ে পড়া আর তাদের কর্মব্যস্ততা শুরু!
সকাল হলেই ঘুম ঘুম চোখে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি । নীরব রাস্তাঘাট, যানবাহনের নেই কোনো ভীড়। রাস্তাগুলো কত পরিষ্কার, নেই কোনে ধুলোবালি, নেই কোনো নাক ছিটকানোর মত কিছু,  নেই কোনো নাক চেপে ধরা দুর্গন্ধ!  অথচ এই বিশেষ উপকারটুকু যারা করে তারা  রাত জেগে বিনা প্রচারণায় অল্পকিছু টাকার বিনিময়েই চুপচাপ নিরিবিলিতেই কর্মটুকু সম্পন্ন করে দিয়ে যায়। হয়তো মধ্যরাতে কিছু চোখ রাস্তায় পড়ে,  সেই চোখগুলোই শুধু তাদের দেখতে পাই। তারা বাদে আর কেউ তাদের দেখতে কিংবা চিনতেও পারে না।     পৃথিবীটা এমনই ! যারা সবার জন্য, সমাজের জন্য, নিজ পরিবারের জন্য কিছু করে বা প্রতিনিয়ত  করছে তারাই সবার অজানা , অপরিচিত, অন্ধকারের আড়ালেই থেকে যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest