পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গড়পড়তার এক adaptive জীবন বনাম রুচিশীল Classical জীবন

আমাদের চারপাশে মানুষ সাধারণত দুই শ্রেণির হয়ে থাকে। এক শ্রেণির মানুষ গড়পড়তার এক adaptive জীবন চায়, আরেক শ্রেনির মানুষ এই একই জীবনটার সাথে রুচিশীল Classical  জীবন চায়। সহজ কথায় বলতে গেলে, প্রথম শ্রেনির মানুষ বাঁচার জন্য বাঁচতে চায়। আর দ্বিতীয় শ্রেণির মানুষ শখের জন্য বাঁচতে চায়। এদের মাঝে প্রথম শ্রেনির মানুষই বেশি। শতকরা প্রায় ৯৫ ভাগ!    দুই শ্রেনির মানুষই মৃত্যু পর্যন্ত বাঁচে। কিন্তু কে কতো সুন্দর করে বেঁচে থাকা দিনগুলোকে পার করছে এটা গুরুত্বপূর্ণ। এদের মাঝে আবার কেউ নিজের জন্য বাঁচে, কেউবা আবার অন্যের জন্য। ব্রান্ডের ২ হাজার টাকার সেইম ডিজাইনারের টি-শার্ট লোকাল মার্কেটে ৫শ টাকায়ও পাওয়া যায়। ৫ হাজার টাকার ঘড়ি যেই সময় দেয়, আড়াইশ টাকার ঘড়িও সেই একই সময় দেয়। পার্থক্য কম্ফোর্ট এ, পার্থক্য মানসিক সন্তুষ্টিতে। বাইরে থেকে দুই শ্রেনির মানুষের জীবন দেখলেও অনেকটা একই। রাত সবারই কাটে, ক'জন আমাবস্যা আর পূর্ণিমার কৃষ্ণপক্ষ আর শুল্কপক্ষের হিসেব রেখে রাত গুনে সেটা এই দুই শ্রেনিরতে পার্থক্য সৃষ্টি করে। শাড়ির সাথে টিপ সব নারীই পরিধান করে। কিন্তু কয়জন ঠিক সাইজের, মানানসই রঙের টিপটা কপালে ঠিক...

যে জীবন কাক পক্ষির, মানুষ বিষাদগ্রস্ততার বিশারদ!

আপনার জীবন অন্য আট-দশটা জীবনের মতো না। আপনার জীবন একদম স্বতন্ত্র। এই চিন্তাধারা যতদিন না আপনার মস্তিষ্কে শীতল স্রোতধারা সৃষ্টি করবে, ততোদিন আপনার জীবন আপনার কাছে অনেক জটিল মনে হবে। আপনি চাইলেই আপনার আশপাশের মানুষের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করতে পারেন না। তুলনা করাটা সৃষ্টিকর্তা পাপ হিসেবে দেখেন কিনা জানা নেই আমার। তবে আমার কাছে মানবিক দিক থেকে দেখতে গেলে ভীষন পাপ মনে হয়!  ছোটবেলায় জীবন এতো নিষ্পাপ, হাসিখুশি হওয়ার পেছনে সবথেকে বড় যে কারণ, তা হলো তখন জীবনে তুলনা করার প্রতিযোগিতাবোধ সৃষ্টি হয় নাই। যেইমাত্র স্কুলে ভর্তি করানো হয়, তখন প্রথমদিন থেকেই তাকে শিখানো হয় প্রতিযোগিতার লড়াই। সচেতন মানুষদের চোখে এ এক অসুস্থ বিনোদন!   এখন আমরা বড় হয়ে গিয়েছি। মানুষের সাথে তো বটেই ইট-পাথরের সাথেও পর্যন্ত আমাদের নিজেদের তুলনা করে বসি। আকাশের মতো বিশাল হতে চাই, কংক্রিটের প্রাচীরের মতো শক্ত হতে চাই, হাই স্পিড রেসিং কারের মতো জীবন নিয়ে ছুটতে চাই। অথচ দিনশেষে, আমি আর আমার নিজের মতোই হয়ে ওঠতে পারি না! একদিন হয়তো তীব্র বিষাদ নিয়ে মারা যাবো, মরে যাওয়ার পরও মানুষ লাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ...

আমরা কি আসলেই ব্যস্ত নাকি সময়ের আগে ছুটে চলার প্রয়াস আমাদের ব্যস্ত করে তুলছে?

আমি মাঝে মাঝে puzzled হয়ে পড়ি। তখন সময় এমন প্রতিকূলে বয়ে চলে যে, নিজেকে তীব্র অসহায় মনে হয়। এতো এতো পেন্ডিং টাস্ক, জমে থাকা কাজ, এর উপর যুক্ত হওয়া এক্সট্রা প্রেশার, সবকিছু মিলিয়ে যাচ্ছেতাই একটা অবস্থা!  চোখের কোণের অসমাপ্ত ঘুম, ক্লান্ত দেহ জানান দিতে থাকে যে, বিশ্রাম বিহীন এই দেহ ফুরিয়ে যাওয়া ডিজেলে চলা গাড়ির মতো। মাঝে মাঝে আমি এমন সিচুয়েশনে তীব্র অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে থাকি। এ বিশালতার মাঝেও এই ক্ষুদ্র নিজের দুঃখ-কষ্ট আর ব্যস্ততাগুলোকে কেন এতো বেশি ভারী মনে হয়, তার হিসেব মিলাতে পারি না কোনোভাবেই!  একটা সময় ছিলো আমিও কবিতা লিখতাম। কী সুন্দর করে, শান্ত মনে বসে কবিতার ছন্দ মিলাতাম। এখন আর সেই শান্ত মন নেই, চঞ্চলতাও নেই। আছে শুধু অনেক দিনের জমে থাকা তীব্র এক দীর্ঘশ্বাস! এখন কলম নিয়ে বসলে আর কবিতা বের হয় না। "আমরা কি আসলেই ব্যস্ত নাকি সময়ের আগে ছুটে চলার প্রয়াস আমাদের ব্যস্ত করে তুলছে?"  এই প্রশ্ন ভীষণ এক Paradox !