Monologue -09
ক্লাস নাইনে উঠার পর টের পেলাম রাতে বেশি খেলে ঘুম পাই অনেক। খাওয়ার পর ঘন্টাদুয়েকও টেবিলে টিকতে পারি না। আবার কম খেলে খালি পেঁটে মনোযোগ দিতে পারি না। আম্মা তখন রাতে ভাতের পরিবর্তে রুটি বানিয়ে দেওয়া শুরু করলো। সেই ঘন্টাদুয়েকের পড়া চার-পাঁচেক এ গিয়ে দাঁড়ালো। জীবনে প্রথম সেদিন টের পেলাম জীবনে "অপটিমাইজেশন" দরকার!
জীবনে প্রথম ডিকশিনারি হাতে পেয়ে শব্দ খুঁজতে গিয়ে নাকানিচুবানি অবস্থা হয়ে গিয়েছিলো । তারপর বড় কাকা যখন শিখিয়ে দিলো কিভাবে এ্যালফাবেটিক্যালি শব্দ খুঁজতে হয়, তখন দ্বিতীয়বারের মতো উপলব্ধি করতে পারলাম জীবনে " অপটিমাইজেশন" দরকার।
পায়ে ব্র্যান্ডের জুতা পরে যেদিন দেখলাম ছেঁড়াপ্যান্ট পরে আছি, সেদিন তৃতীয়বারের মতো বুঝলাম জীবনে অপটিমাইজেশন" দরকার।
এরপর আর কী, যতো বড় হচ্ছি অপটিমাইজেশন এর উপর অপটিমাইজেশন করার চেষ্টা করছি। অনেকেই প্রশ্ন করে আমাকে, "এতো দূর, এতোকিছু সামলানো, মানিয়ে চলা কিভাবে?" আমার কাছে এর উত্তর নেই কোনো। আমি হাঁসি, ছোটবেলা থেকে উপলব্ধি করা সেই শব্দটার কথা মনে পরে তখন। আলহামদুলিল্লাহ নিজেকে আগের থেকে বেটার মনে হয়। প্রতিটা দিন নিজেকে নিয়ে বসি, নিজের সাথে নিজের হিসেব কষি, দরদাম করি নিজের।
জীবনের এসব হিসেব-নিকেষের মাঝেও হঠাৎ একদিন কৌতুহল জাগে,"এভাবেই অপটিমাইজেশন এর উপর অপটিমাইজেশন করতে করতে একদিন মারা যাবো। তাহলে কবর কি আমাদের কিছুটা হলেও পারফেক্ট মানুষ হিসেবে গ্রহন করবে? এই পার্থিব যাত্রায় এতো পার্ফেক্ট হিসেবে নিজেকে গঁড়ে তুলে শেষটা এতো আচমকা হলে কেমন করে হয়?"
ওয়েস্টার্ন ফিলোসোফিতে কিংবা সেল্ফ ডেভেলপমেন্ট রিলেটেড বইগুলোতে মানুষকে অপটিমাইজেশন শিখাতে শিখাতে অনেকটা রোবট হিসেবে ট্রিট করে। তাদের কাছে আবেগ কিংবা কৌতুহলের জায়গা মানেই ক্যারিয়ার কিংবা টাকা আয়। এতোটা যান্ত্রিকতা কিংবা সেকুলারিজমও ভালো লাগে না আবার!
ঘোর হয়তো একদিন ভেঙ্গে যাবে, সেদিন হয়তো টাকার ঘ্রাণের বদলে ফুলের গন্ধ, মাটির গন্ধ ভালো লাগবে।সম্পদের পাহাড় কিংবা ইটের দেয়ালে বন্দী জীবন থেকে মুক্তি চেয়ে ছটফট করবো বনজঙ্গল কিংবা পূর্ণিমার আলোর জন্য ! সময় বের করে হলেও কবরস্থানে গিয়ে কান্না করবো।এই মাটি একদিন চিরদিনের জন্য ঘর হবে সেই উপলব্ধিবোধ জাগতে বাধ্য করবে তখন!
#Monologue -09
12 October 2022
Wednesday, 11:50pm

মন্তব্যসমূহ
--- -. / - .... .- - / -.. .- -.-- --..-- / .. ..-. / -- -.-- / - --- -. --. ..- . / ..-. .- .. .-.. ... / - --- / - .- .-.. -.- --..-- / -- -.-- / . -.-- . ... / .-- .. .-.. .-.. / - . .-.. .-.. / -.-- --- ..- / . ...- . .-. -.-- - .... .. -. --. .-.-.- / -. --- .-- --..-- / .. .----. -- / .--- ..- ... - / - .. .-. . -.. / --- ..-. / . -..- .--. .-.. .- .. -. .. -. --. / .- -. -.. / --. . - - .. -. --. / -- .. ... ..- -. -.. . .-. ... - --- --- -.. / -.. .- -.-- / -... -.-- / -.. .- -.-- .-.-.- / .. / -.-. --- ..- .-.. -.. -. .----. - / ... .-.. . . .--. / .-.. .- ... - / -. .. --. .... - .-.-.- / -- -.-- / .-.. .. ..-. . / ... . . -- ... / -.-. --- -- .--. .-.. . - . .-.. -.-- / ... .... .- - - . .-. . -.. --..-- / .. / -.. --- -. .----. - / .... .- ...- . / -- --- .-. . / . -. . .-. --. -.-- .-.-.- / .. .----. -- / -... . .... .- ...- .. -. --. / .. -. ... .- -. . .-.-.-
.. / .-- .- -. - / - --- / .-.. --- --- -.- / .. -. - --- / -.-- --- ..- .-. / . -.-- . ... / - .... .- - / -.. .- -.-- .-.-.- / .. / .-- .- -. - / -.-- --- ..- / - --- / .-.. --- --- -.- / .. -. - --- / -- .. -. . / - --- --- .-.-.- / --- -. .-.. -.-- / - .... . -. / -.-- --- ..- .----. .-.. .-.. / ..- -. -.. . .-. ... - .- -. -.. / .... --- .-- / -- ..- -.-. .... / .--. .... -.-- ... .. -.-. .- .-.. / .- -. -.. / -- . -. - .- .-.. / .--. .- .. -. / - .... .. ... / -.-. .- --. . -.. / -... .. .-. -.. / - --- .-.. . .-. .- - . -.. .-.-.- / .. / -.. --- -. .----. - / . -..- .--. . -.-. - / -.-- --- ..- / - --- / .-.. --- ...- . / -- . --..-- / .. / .--- ..- ... - / .-- .- -. - / -.-- --- ..- / - --- / ..- -. -.. . .-. ... - .- -. -.. / -- . .-.-.- / - .... .- - / .-- .. .-.. .-.. / -... . / -- --- .-. . / - .... .- -. / . -. --- ..- --. .... -.-.--
.-.. . - / -- . / -.- -. --- .-- / - .... . / -.. .- - . / .- -. -.. / .--. .-.. .- -.-. . .-.-.- / .. .-- .. .-.. .-.. / -... . / .-- .- .. - .. -. --. / ..-. --- .-. / -.-- --- ..- --..-- / ..-. --- .-. / - .... .- - / -.. .- -.-- --..-- / ..-. --- .-. . ...- . .-. .-.-.- .-.-.- .-.-.- / .-.. .. -.- . / .- -. / --- .-.. -.. / .- -. - .. --.- ..- . / .--. .. . -.-. . -.-.-- / .- / ..-. .. .-.. - .... -.-- / --. .-. .- ... ... .... --- .--. .--. . .-.