নিজের সাথে নিজের বিধ্বস্ত হওয়া

দিনশেষে নিজের সাথে নিজের বিধ্বস্ত হওয়া বলতে একটা ব্যাপার থাকে। তখন সারা দুনিয়া আপনাকে আপনার অর্জনের গল্প শোনালেও, আপনি কি  হারিয়েছেন তা নিয়েই আপনি পড়ে থাকেন । এই অভাববোধ আপনার সেলফ-স্টীম আর আত্মবিশ্বাস একদম শূন্য করে দেয়। অনেকটা তীব্র সুখে থেকে হঠাৎ বুকে চিনচিন ব্যাথা ওঠে মারা যাওয়ার মতো !

একরাশ শূন্যতা আর কোনো সুনির্দিষ্ট কারো অভাববোধ থেকে আমরা নিজের ভেতর ভেতর বিধ্বস্ত হয়ে পড়ি । এই বিধ্বস্ত হওয়ার জগতে আপনি একা, একান্তই একা। এই জগতে আপনার দুঃখ কেউ ছুঁয়ে দেখতে পারে না, না পারেন অপনি কারো দুঃখ ছুঁয়ে দেখতে । তবে হ্যা , অপনি অন্যের দুঃখের  কারণ হয়ে যেতে পারেন, আপনার দুঃখের কারণ অন্য কেউ হয়ে ওঠে !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest