ভালোবাসা অমর মানুষগুলো নয়
বসন্তের প্রথম বৃষ্টি আর তোমার সেই প্রথম ছোঁয়ায়
আমি আজও পার্থক্য খুঁজে বেড়ায়,
মন খারাপ করা ঘরবন্দী সন্ধ্যা আর তোমার ছেড়ে যাওয়ায়
আমি আজও পার্থক্য খুঁজে বেড়ায়।
সম্পর্কের শংকায় যখন অস্থির হয়ে যেতাম তখন তোমার
সেই আশ্বস " এতো ভেবো না, আমাদের ভালোবাসা অমর",
এখন একাধিক জন্মদিন চলে যাচ্ছে
অথচ এখন কেউ কারো নেই না খবর !
তোমার কাজল কালো চোখের মায়ায়,
সৌন্দর্য্য আর কাব্যিকতার মাঝে আজও পার্থক্য খুঁজে বেড়ায়
সেই অপরিচিত দুটো মুখ হতে চেনা মুখ হওয়ার গল্প
আমি আজও সাজায়,
সেই গল্পে চরিত্রগুলো বদলায়
কিন্তু গল্পটা আমাদেরটায়।
৭৫লাইনের কবিতার লাইনগুলো আজও মলাটে বাঁধা
জীবন্ত লাশ শুধু কবি-ই !
কবিতার রানী দাবার বোর্ডে লড়ছে
রাজা কোলাহলে সাদা আর কালোর ঘরে বন্দী!
মন্তব্যসমূহ