Monologue-14
সন্ধ্যা ৬ঃ৪৩। ঘুম ঘুম চোখে কোনো রকমে কফিটা বানিয়ে মগটা নিয়ে বারান্দায় এসে বসলাম। গত ৪০ ঘন্টার অঘুম, দুই ঘন্টা ঘুমালে যা হয়! ঘুম থেকে উঠে মাথাব্যথাটা আরো বেড়ে গিয়েছে। মাঝেমধ্যে আমি বেশ আয়োজন করে দুঃস্বপ্ন দেখার জন্য ঘুমোতে যাই ৷ যেমনটা আজকে! দুঃস্বপ্ন দেখার প্রথম আয়োজন হিসেবে রুমের দরজা জানালা বন্ধ করে পাখাটা হালকা স্পীডে ছেড়ে রুমের তাপমাত্রা ঠান্ডা করে কাথার নীচে ঢু্ঁকে পড়ি৷ কানে ইয়ারফোনে লাগিয়ে প্লে করে দেই কাঠখোট্টা টপিকের কোনো পডকাস্ট। ব্যাস্, ক্লান্ত মস্তিষ্কে স্ববিরোধী সবচিন্তাভাবনা উদয় হতে থাকে শীতল তাপমাত্রার সাথে! সারারাত না ঘুমিয়ে, সারাদিন ল্যাব দিয়ে এসে কোনো রকমে দুপুরের খাবারটা খেয়ে আজকেও আয়োজন করে দুঃস্বপ্ন দেখার প্রিপারেশন নিলাম ৷ এভাবে নিজের মস্তিককে জানিয়ে শুনিয়ে স্বপ্ন দেখানোর ব্যাপারটা আমার কাছে বেশ মজার। মনে হয় যেন, আমি আমার মন দিয়ে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছি! লেপের ভেতর ঢুঁকে পড়ছি। কানে ইয়ারফোনে পডকাস্ট চলছে৷ আজকের পডকাস্টের টপিক " Financial independency vs Psychological freedom "। বঙ্গানুবাদ করলে এমন দাঁড়ায় অনেকটা - "..... ফিনানশিয়াল ইনডিপেনডে...