উৎসর্গের প্রলাপ
প্রেমিক হিসেবে একজন লেখক এবং প্রেমিকা হিসেবে একজন লেখিকা বেস্ট। আর যদি দুজনই লেখক-লেখিকা হয় তাহলে তো কথায় নেই ! একদম পারফেক্ট কম্বো জুটি।
আমি স্বভাবজাতই লেখক ছিলাম। সম্পর্কের শুরুটা থেকেই তাই আপ্রাণ চেষ্টা করে গিয়েছি তোমাকে লেখিকা হিসেবে তৈরি করতে। তাই সম্পর্কে ডিজিটাল এ-ই প্রেমের দুনিয়ার আচঁ পড়তে দেই নি। একবিংশ শতাব্দীর এই সময়ে এসে তাই আমাদের মাঝে চিরকুট চালাচালি চলতোই৷ মাঝে মাঝে যখন অনেক আবেগপ্রবণ হয়ে পরতাম, তখন অর্ধশতাধিক লাইনের কবিতা কিংবা পাঁচ-দশ পৃষ্ঠা হাতে লিখা চিঠি লিখে সুন্দর কোনো খামে কিংবা উপহারের সাথে তোমাকে পৌঁছে দিতাম। তখন আমাদের ফিলোসোফিটায় এমন ছিল যে, আমাদের লেখাগুলোয় আমাদের কেয়ারিং এর পরিমাপক!
তুমি লিখতে। খুব ভালো লিখতে যে, ঠিক তা না। একজন লেখক হিসেবে যতটুকু উপাদেয় আমার আশা করার ছিলো ততটাও ভালো লিখতে না ! কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশে সেই অনভ্যস্থ হাতের লিখাগুলোয় আমার ভালো লাগতো। বিশ্বাস করতাম, তুমিও একদিন তোমার লেখায় প্রাণ খুঁজে পাবে ৷ আমি উপলব্ধি করতাম তোমার লিখতে ভালো লাগে না, তুমি জোর করে লিখো, আমার জন্য লিখো, আমাকে খুশি করতে লিখো। কারণ ওই একটা জিনিসই আমি তোমার কাছে চাইতাম। একজন লেখকের প্রেমিকা হিসেবে তুমি নিজেকে প্রমাণ করার অনেক চেষ্টা করেছো, কিন্তু প্রকৃতি তোমাকে সেই সুযোগ দেয় নি। প্রকৃতি হয়তো চেয়েছে, তুমি তোমার জায়গাতেই ভালো থাকবে,আর আমি আমার জায়গাই !
তাই তো আজ আমরা দাবার ছকের ভিন্নরঙা ঘুটির ভূমিকায় খেলে যাচ্ছি। যে হাত তোমার চোখে কাজল দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ ছিলো, যে হাত তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষায় উন্মাদ ছিলো সেই হাত আজ কাগজে কলমে তোমাকে সাজায়,কবিতার রাণী বানায় তোমাকে!
আর তুমি? সেই তুমিই রয়ে গেলে!
এখনও কি মেঘের আড়ালে আমাকে খুঁজো? বৃষ্টি আসলে ছাদে দৌড় দাও হাতে ক্যামেরাটা নিয়ে আমাকে বৃষ্টির ছবি পাঠাবে বলে?
পাশের বাসার পায়রাগুলোর ক্যান্ডিড ছবিগুলো এখনও জমা করছো কার আশায়?
প্রফেশনাল হতে গিয়ে এভাবে ভালোবাসা হারানোর দায় আমার, তোমার নাকি প্রকৃতির ? জানি না, তবে আমি জানি আমরা এখনও ভালোবাসি, প্রচন্ড ভালোবাসা যাকে বলে। ১০৩ডিগ্রী জ্বরে যেদিন বিড়বিড় করে তোমাকেই ডাকছিলাম আর ভাবনায় তুমিই আসছিলে সেদিন থেকেই বুঝতে পেরেছি, আমার জীবনে অনেকেই আসবে কিন্তু উপন্যাস উৎসর্গীকৃত চরিত্রটাকে আমি আর অন্য কারো দ্বারা রিপ্লেস করতে পারব না🙂
15/05/2021
12:44am
#mind4write
মন্তব্যসমূহ