আসক্ত স্মৃতি রোমন্থন
ক্যাফেতে ঢুকেই রীতিমতো একটা ধাক্কা খেলাম! আজ প্রায় তিনমাস পর এই ক্যাফেতে আসা। ক্যাফের চেয়ার টেবিল, দেয়ালে লাগানো দেয়ালিকা, ঝুলে থাকা ল্যাম্পশেড, সবকিছু কেমন যেন অচেনা মনে হতে লাগলো। "Please Pay First"-লিখা কাউন্টারে কফি অর্ডার দিয়ে পেমেন্ট করে এসে সেই প্রিয় কর্ণারটায় এসে বসলাম।
এই ক্যাফেটাকে ঘিরে অনেক স্মৃতি আমাদের। আমাদের প্রথম ডেইট ছিল এই ক্যাফেটায়, বেশ কয়েকবার দেখা করেছিলাম এখানে । একটা সময় পর আমরা থেকে আমি হয়ে গেলাম! এরপর থেকে প্রায় একাই বেশ কয়েকবার আসছি এখানে। গরম কফিতে চুমুক দিয়ে আসক্ত স্মৃতি রোমন্থন করতে প্রায়ই আসা হয় আমার। একাকী বসে যতবার এই গরম Cappuccino-তে চুমুক দেই, ততোবার সেই একসাথে খাওয়া Cappuccino-এর স্বাদ খুঁজে পাওয়ার চেষ্টা করি। নাহ, কাজল চোখে চোখ রেখে গরম কফিতে চুমুক দেওয়ার মাঝে যেই স্বাদ, তা কি আর একলা বসে সামনে থাকা ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে চুমুক দিতে দিতে পাওয়া যায়?! তবে কফিতে চুমুক দিয়ে মনে হয় যেন একটা Meditate স্টেজে চলে যাই! মনের ভেতর চলা স্মৃতির ঝড়, অবসাদ, অনুশোচনাবোধ সবকিছু কেমন যেন সাময়িকভাবে Dump হয়ে যায়। সাময়িক সময়ের জন্য একটা প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই ভাবতে পারি না তখন। বিজ্ঞানে টেলিপ্যাথি বলতে যদি আসলেই কিছু থেকে থাকে তাহলে সেই প্রতিচ্ছবির মালিক বুঝতে পারতো কাউকে ভীষণভাবে Miss করাটা কেমন !
এসব ভাবতে ভাবতে Cappuccino এসে হাজির। এবারও "Love Shape"! সার্ভ করতে আসা ভাইয়ার দিকে তাকিয়ে হেঁসে বললাম," ভাই প্রতিবার আমি একাই আসি, তারপরও আমাকে প্রতিবার এই এক শেইপ-ই কেন দেন?"
উনি হেঁসে উত্তর দেয়," আপনার সাথে এইটাই যায়"।
কিছুটা লজ্জা পেলাম, কথা ঘুরানোর জন্য বললাম, " আপনাদের ডেকোরেশানে তো এবার অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। কবে করলেন?"
" এইতো last week। সামনে নতুন বছর আসছে, তাই ডেকোরেশানে আরো প্ল্যান করছে।"
"আচ্ছা আচ্ছা, বেশ ভালো "।
উনার সাথে কথা শেষ করে গরম কফির মগে চুমুক দিচ্ছি আর মনে হচ্ছে যেন স্মৃতির পাহাড়ে বসে সমুদ্রে ঢেউ গুনছি। হঠাৎ করে মন খারাপ হয়ে গেল, কে জানে হয়তো আগামীবার এসে দেখবো এই ক্যাফের পরিবেশ একদম নতুন, একদম অচেনা!
কফি শেষ করে শান্ত মনে উঠে পড়েছি। আসা সময় ভাইয়াকে "Thank You" জানিয়ে ধীর পায়ে হেঁটে এক্সিট ডোরে এসে গ্লাস ধরে টান দিতেই মন খারাপবোধটা যেন আরো তীব্র হয়ে গেল। মনে হচ্ছে, পেছনে সব স্মৃতিগুলো কিছুদিনের মধ্যেই হারিয়ে যাবে।
রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি," নতুন বছরে মানুষ যেভাবে সব পুরাতন জিনিসকে ঝেড়ে নতুন করে সাঁজাতে পারে, সেভাবে মনের প্রাক্তনকে ঝেড়ে ফেলে যদি নতুন করে সবকিছু গ্রহণ করতে পারতো, কতোই না ভালো ছিল!"

মন্তব্যসমূহ