Monologue-14

সন্ধ্যা ৬ঃ৪৩। ঘুম ঘুম চোখে কোনো রকমে কফিটা বানিয়ে মগটা নিয়ে বারান্দায় এসে বসলাম। গত ৪০ ঘন্টার অঘুম, দুই ঘন্টা ঘুমালে যা হয়! ঘুম থেকে উঠে মাথাব্যথাটা আরো বেড়ে গিয়েছে। মাঝেমধ্যে আমি বেশ আয়োজন করে দুঃস্বপ্ন দেখার জন্য ঘুমোতে যাই ৷ যেমনটা আজকে! দুঃস্বপ্ন দেখার প্রথম আয়োজন হিসেবে রুমের দরজা জানালা বন্ধ করে পাখাটা হালকা স্পীডে ছেড়ে রুমের তাপমাত্রা ঠান্ডা করে কাথার নীচে ঢু্ঁকে পড়ি৷ কানে ইয়ারফোনে লাগিয়ে প্লে করে দেই কাঠখোট্টা টপিকের কোনো পডকাস্ট। ব্যাস্, ক্লান্ত মস্তিষ্কে স্ববিরোধী সবচিন্তাভাবনা উদয় হতে থাকে শীতল তাপমাত্রার সাথে! সারারাত না ঘুমিয়ে, সারাদিন ল্যাব দিয়ে এসে কোনো রকমে দুপুরের খাবারটা খেয়ে আজকেও আয়োজন করে দুঃস্বপ্ন দেখার প্রিপারেশন নিলাম ৷ এভাবে নিজের মস্তিককে জানিয়ে শুনিয়ে স্বপ্ন দেখানোর ব্যাপারটা আমার কাছে বেশ মজার। মনে হয় যেন, আমি আমার মন দিয়ে মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছি! লেপের ভেতর ঢুঁকে পড়ছি। কানে ইয়ারফোনে পডকাস্ট চলছে৷ আজকের পডকাস্টের টপিক " Financial independency vs Psychological freedom "। বঙ্গানুবাদ করলে এমন দাঁড়ায় অনেকটা - "..... ফিনানশিয়াল ইনডিপেনডেন্সি জীবনের একটা স্টেজে এসে অর্জন করে নিতে হয়। আর সাইকোলজিক্যাল ফ্রীডম একেবারই আসে আমাদের জীবনে । আমরা যখন বাচ্চা থাকি তখন। এরপর বড় হওয়ার সাথে সাথে, we are in a cage in our self-made expectation circle. ....... " হোস্ট আর গেস্ট মিলে কি সব বলছে, অর্ধেক বুঝতে পারছি, অর্ধেক না। ধুর, কি সব ভারী ভারী কথা! টের পেলাম, আমি আস্তে আস্তে ঘুমের ঘোরে তলিয়ে যাচ্ছি আর ক্রমান্বয়ে ইয়ারফোনের সাউন্ড ক্ষীণ হতে লাগলো। ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি একটা কুকুর আমাকে তীব্র বেগে তাড়া করছে। আমি হাঁপাচ্ছি আর দৌড়াচ্ছি। কুকুর থেকে হঠাৎ করে দেখলাম অনেক মানুষের মাঝে আমি এক অন্ধকার মিছিলে হাঁটছি সবার সাথে। কার থেকে যেন নিজেকে লুকানোর চেষ্টা করছি। মানে কোন প্লটের পর কোন প্লটে নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না । ঘুম থেকে লাফিয়ে উঠে দেখি শরীর ঘেমে একাকার ৷ এতোক্ষণ দুঃস্বপ্ন দেখেছিলাম এটা যখন বুঝতে পারলাম, তখন স্বস্তির শীতল স্রোত শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। লিখতে বসে দেখি স্বপ্নের অনেককিছুই ভুলে গিয়েছি আমি। তীব্র চেষ্টা করেও মনে করতে পারছি না! কোন বইয়ে যেন পড়েছিলাম, দুঃস্বপ্ন নাকি কাউকে বলতে নেই। অথচ আমি এই যে, মনে করে করে লিখার চেষ্টা করছি, সবাইকে বলে দিচ্ছি, এর জন্য কী অশুভ কিছু হতে পারে? বেশকিছু টপিকের বাকেটলিস্ট করেছি, যে টপিকগুলো এবছর এক্সপ্লোর করার ইচ্ছে। এর মধ্যে স্বপ্ন ও তার ব্যাখ্যা একটি। বেশ ইন্টারেস্টিং একটা টপিক, বাস্তবতার বাইরেও কোনো এক ডার্ক সায়েন্স ! #Monologue-14 সন্ধ্যা ৭ঃ৩৩, মঙ্গলবার ২৪-ই জানুয়ারি, ২০২৩ ইং

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest