Monologue 22
রাত ৯:০৫। হাতে ওয়ান টাইম চায়ের কাপ নিয়ে ফুটপাতের ওপর বসে আছি। রাত নয়টার পর থেকে কুমিল্লা শহর আস্তে আস্তে নীরব হতে শুরু করে। পৌরসভার এই দিকটা আরো তাড়াতাড়ি যেন নীরব হয়ে যায়। এ সময়টায় এভাবে ফুটপাতের ওপর চুপচাপ বসে থাকতে আমার খুব ভালো লাগে। এই ফুটপাতে ভিক্ষুকরা বসে ভিক্ষে করে, মুচি বসে জুতা সেলাই করে, প্রেমিক-প্রেমিকারা বসে আড্ডায় দেয়, অনেকে সারাদিনের কর্মব্যস্ততা শেষে এখানে এসে সিগারেটের ধোঁয়ায় ক্লান্তি ভুলে। ফুটপাতে বসে চায়ে চুমুক দিচ্ছি আর সাতপাঁচ ভাবছি। পাশ থেকে একজন সিগারেট বাড়িয়ে দিলো হাসিমুখে। আমি ভদ্রতা সুলভ হাসি দিয়ে বললাম," সরি ভাইয়া, আমি স্মোক করি না, তবে ধন্যবাদ আপনাকে "। এরপর দীর্ঘ এক আড্ডা হলো উনার সাথে। আড্ডার প্রতিপাদ্য ছিলো," এই সিগারেটের খাতিরে কতোজনের সাথে পরিচয় হয়! ছেলেরা আসলে ওয়ানটাইম কাপে চা খেলেও একই সিগারেটের ফিল্টারে কয়েকজন মিলে ফুঁকতে দ্বিধাবোধ করে না "। কী অদ্ভুত এক আলোচনা করলাম এতোক্ষণ! আড্ডা ছেড়ে দু'জনেই উঠে রওয়ানা দিলাম। হাঁটছি আর ভাবছি," বদ অভ্যেস থাকা সবাই কী এমন ইন্টেলেকচুয়াল হয়?" হয়তো হয়। আমার জীবনে অধিকাংশ ভাইদেরই এমন দে...