কিছু শখ অভ্যাসে পরিণত হয়ে যাক
আমার মাঝে মাঝে মনে চায় লেখালেখি ছেড়ে দিই। একদম ছেড়ে ছুঁড়ে দিই। ডায়েরি আর কলম নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু চিন্তাভাবনাগুলো আর গুছিয়ে উঠতে পারি না, এই উপলব্ধি ভীষণ যন্ত্রণার। ' Writer's Block' শব্দটা শুনতে যতোটা ভালো লাগে, যাদের সাথে ঘটে তারাই টের পায় তা কতোটা খারাপ! একটা সময় পর বুঝতে পারি, এই শখ আমার কল্পনার জগৎটাকে সুন্দর করে দিয়েছে। এই শখটা আমাকে সবার থেকে আলাদা করে ভাবতে শিখিয়েছে। পরমুহূর্তে আর ছাড়া হয়ে উঠে না এই শখটাকে !
আমার মাঝে মাঝে মনে চায়, সবকিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এর কথা, একটা সময় টক্সিসিটির লেভেলকে ছাড়িয়ে যায়। জীবন আর ঘরসংসারের ঘোর ডেমোক্রেসি থেকে এই আত্মা স্বাধীনতা খুঁজে তখন। নিজের দুঃসময়গুলোয় যখন দেখি নিজের পরিবার ছাড়া আর কেউ পাশ নেই, তখন বুঝতে পারি দিনশেষে পরিবারই আসল পরিচয়। এই শেকড়ের টান উপড়ে ফেলে চাইলেও দূরে কোথায় যাওয়া সম্ভব নয়।
মাঝে মাঝে মনে চায়, এই একাডেমিক লাইফ থেকে পালিয়ে গিয়ে নিজেকে এক ঘরে করে রাখি। পুরো একটা জীবন চলে যাচ্ছে এই লং টাইম ইনভেস্টমেন্টে, কিন্তু এর প্রফিট মার্জিন শূন্যের কোঠায়! তখন মনে হয়, এই একাডেমিক লাইফ আমাকে ইনফেরিওরিটি কমপ্লেক্স ছাড়া আর কিছুই উপহার দেয়নি! একটা সময় যখন ড্রয়ারে কোনোকিছু খুঁজতে গিয়ে নিজের সার্টিফিকেটগুলো হাতে নেয় তখন মনে হয় এই লং টার্ম ইনভেস্টমেন্ট এর পাল্লা অনেক ভারী যার মার্জিন অনেকভাবে লুটেপুটে নিচ্ছি, যদিও স্বীকার করছি না তা !
কিছু শখ অভ্যাসে পরিণত হয়ে যাক। কিছু ঘোর লাগা আজীবন শেকড়ের টান এর মতো শক্ত করে আঁকড়ে রাখুক পারিবারিক এই ডেমোক্রেসিতে। কিছু ধারণা ভুল প্রমাণিত হয়ে আজীবন মাথা উঁচু করে বাঁচতে শিখিয়ে দিয়ে যাক। শখ-উদ্দেশ্য-পরিবার নামক এই ল্যুপের মাঝে পুরো একটা জীবন কেটে যাক হাসিখুশি আর সুচিন্তায় ❤️
মন্তব্যসমূহ