অপ্রত্যাশিত এক দেখা হোক, দুজন দুজনের সামনাসামনি খুব কাছ থেকে

আমাদের অপ্রত্যাশিত এক দেখা হোক, দুজন দুজনের সামনাসামনি খুব কাছ থেকে! সেদিন চোখ চোখ রেখে চোখের ভাষায় কথা হোক আমাদের। চোখে চোখ রেখে দুজনের মাঝে যেই হাজার বছরের দূরত্ব, তা ঘুঁচে যাক সেদিন। আমাদের পাশাপাশি পায়ে পা মিলিয়ে হাঁটার যে তীব্র শখ নিয়ে বাঁচা , সেদিন সে শখ পূরণ হোক। এই যে তোমাকে দেখার তীব্র যে তৃষ্ণা নিয়ে প্রতিটা দিন কাঁটায়, সেদিন তোমার কাঁজলকালো চোখের টলমল সমুদ্রে ডুব দিয়ে সে তৃষ্ণা নিবারণ হোক আমার! এই ব্যস্ততার যুগে সময়ের উপর যত অভিমান তোমার, সেদিন সবকিছু ভেঙ্গেচুরে যাক। 

একদিন দেখা হোক। নিবার্ক চাহনি গল্প খুঁজুক। মহাশূন্যের মতো শূন্য এ মন পূর্ণতা পাক তোমার উপস্থিতিতে। হাতে রেখে হাত, এ শহরের ল্যাম্পপোস্টগুলো আলো ছড়াক। রং চায়ের কাপে কিংবা ধূমায়িত কফির সাথে দৃষ্টি বিনিময় হোক দু'জনার।এ মন তার মৌলিক অধিকার পেয়ে যাক সেদিন!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest