FriendZone to ProfessionalZone Transaction
একটা সময় ছিল তখন নিজেকে নিজে প্রশ্ন করতাম, " সবার বাবাদের কেন আমাদের মতো এতো এতো বন্ধু নেই? তারা এমন গম্ভীর হইয়ে থাকে কীভাবে? আচ্ছা, তারা কী কখনো হাসে না? তারা দুপুরে খেলতে বের হলে কেন বকাবকি করে তাদের কী খেলতে মনে চাই না? " ক্লাস সেভেন-এইটের ডাইরিগুলো নিয়ে বসলে ক্ষোভ নিয়ে লিখা সেই বাক্যগুলো এখন প্রচুর হাসায়! 😄 লোকে বলে "সময় অনেক কিছুর উত্তর বহন করে "। এখন যেন সেই কথাটা হারে হারে বুঝতে পারছি সামনে হয়তো আরও ভালোভাবে অনুধাবন করব। কিন্ডারগার্টেন লাইফে যেই ফ্রেন্ডগুলোকে নিয়ে পাইলট, ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম আজ ঘনিষ্ঠতা থাকলেও সময়ের সাথে সাথে স্বপ্নগুলো বিচ্ছিন্নই হয়ে গেল! হাই-স্কুল লাইফে এসে টিফিন টাইমে যে ক্রিকেট টিমটা করে সামনে আরো ভালো করার স্বপ্ন দেখতাম সেই টিমের ১১ জনের জীবনের মোড় এখন ১১ দিকে! স্কুল জীবনে সায়েন্স প্রজেক্টে যখন ঠিকঠাকভাবে আউটপুট আসতো তখন সেই কর্পোরেট হ্যান্ডশ্যাক আর নিজেদের বিশাল বিজ্ঞানমনস্ক কিংবা গল্পের বই পড়ুয়া দুজন জাফর ইকবাল স্যারের এনিম্যান কিংবা প্রজেক্ট নেবুলা নিয়ে আলোচনা-সমালোচনা করতাম তখন স্বপ...