একটি সুসাইড ও প্রদীপ হারানো

সোহা আপুর আইডিটা বেশ কয়েকদিন ধরেই ডিক্টিভেটেড! আসলে সারাদিন এইসেই টুকিটাকি আইডিয়া নিয়ে চ্যাট হয় আমাদের তাই রোজ ৩বেলা করে কথা না বললে কেমন যেন অস্বস্তি লাগে! তারপর ব্যাপারটা পাত্তা দেই নি তেমন কারণ জানতাম আপু মাঝে মাঝেই এমন করে। নিজের অনলাইন বিজনেসে মন্দা দেখা দিলে কিংবা ডিপ্রেশড থাকলেই আইডি ডিক্টিভেট থেকে শুরু করে ভার্চুয়াল লাইফ থেকে বিরতি নিয়ে নেই। আবার যখন মুড স্যুইং করে তখন নিজেই টেক্সট করে জিজ্ঞেস করে,"কিরে ছোট! কেমন চলছে সবকিছু, নতুন একটা আইডিয়া পেয়েছি বলতো কেমন হবে..... "

আমাদের সম্পর্ক যে ভার্চুয়াল ভাই-বোনের সম্পর্ক তা মনেই হতো না, উপলব্ধি করতাম যেন মায়ের পেটের আপন বোন!  

সবসময় এক উপদেশের সুরে বলতো " যখন কোনো কিছু নিয়ে হতাশায় ভুগবি কিংবা আইডিয়া কাজ করবে না তখন মানুষের ভীড়ে মুখ গুঁজে না থেকে হারিয়ে যাবি এসব থেকে। নিজেকে সময় দিবি একাকীত্বে " 

অদ্ভুত একটা টান কাজ করতো উনার প্রতি, উনি যদি সত্যিই আমার বোন হতো কতো ভালই না ছিল!!!  

আমার দৃষ্টিতে মেকাপের লেয়ার করে স্নাপচ্যাটে শট নিয়ে ইন্স্ট্রা ফেবুতে সেলিব্রেটি মেয়েদের তুলনায় সোহা আপুর মতো আপুগুলোই বেস্ট! ঘন্টার পর ঘন্টা আজাইরা আলাপ করা মেয়েদের থেকে দুই-তিনটা স্টার্টআপে ফেইল মেরে বসে থাকা মেয়েগুলাই বেস্ট। তারা অন্ততপক্ষে চেষ্টা করে সামনে আগানোর,নিজের যোগ্যতাকে প্রমাণ করার,

ভবিষ্যতে কার গলায় ঝুলে পড়বে সেই আশায় দিনাতিপাত করে না। সোহা আপুর মতো মেয়েরা সংগ্রাম করতে শিখে যায় একটা সময় আর তথাকথিত অবলাজাতি(*তথাকথিত) নামে যারা নিজেদের মনে করে তারা পিছিয়েই পড়ে।উনার ডে তে যখন হাসিহাসি ভাব নিয়ে ছবি দেখতাম উনার বিজনেস ভাল যাচ্ছে! পড়ালেখাই তো উনি সবসময় সেরা ছিলেন। তখন উনাকে দেখে ভাবতাম ইশ্ সেই মেয়েগুলো যদি সোহা আপুর মতো হতো! কী বৈচিত্র্যময়ই না হতো সবার জীবনটা!!! একটা মেয়ে যে কোম্পানির সিইও সে কিনা দুই হাতে ভিক্টোরি চিহু দেখিয়ে ছবিতে পোঁজ দিয়ে আছে, মুখে পৃথিবীর সমস্ত সুখের ছাপ 🖤 

আচ্ছা উনাকে নিয়ে এতো ভাবছি ক্যান আজ?! এমন দুই-তিনদিন তো অনেকবারই উনার আইডি ডিক্টিভেট ছিল।কই নাতো এমন ভাবে তো মিস করি নি উনাকে,এতো ভাবি নি কখনো,উনি এতোটা ভাল! অন্যান্য মেয়েদের সাথে উনার তুলনাই হয় না। 

"মানুষ মরে গেলেই একমাত্র তার গুণগুলো সবার চোখে ধরা পরে!" 

হ্যা সোহা আপুও আর নেই, এই আইডি থেকেও আর ম্যাসেজ আসবে না "কিরে ছোটো কোনো আইডিয়াটা বেটার দ্যাখ্ তো। আইডিয়া কাজে দিলে ট্রিটটা তোর ঠিকানায় হোম ডেলিভারি হয়ে যাবে সিউর! 

She attempted suicide!!! 

হ্যা ঠিকই পড়েছেন! এতো এতো গুনের অধিকারী আপুটা সুইসাইড করেছে। ক্যান জানেন? কারণ সমাজের কিছু পশুগুলো আপুর স্বপ্নগুলো আকাশ ছোয়ার আগেই তাদের লালসা দিয়ে মাটিতে পুতে ফেলেছে। কোম্পানির কাজে প্রোডাক্ট ডেলিভারি দিতে গিয়ে গণধর্ষণের শিকার হয় তিনি। লজ্জা আর সমাজের ওপর অভিমান করে ফ্যানের সাথে ফাঁস দিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। রেখে যাওয়া সুইসাইড নোটটাই লিখে যায় " ক্ষমা করে দিও সবাই!এ সমাজ আমাদের স্বপ্ন দেখায় কিন্তু বাঁচতে শিখায় না " 

চলে গেল আপু, লজ্জায় ফেলে গেল আমাদের!এ সমাজ নিরাপদ নয় নারীদের, এর প্রমাণস্বরূপ রেখে গেল উনার লাশ। 

আমি এখন দিনশেষে হতাশায় ভুগি না কারণ চরম একাকীত্বে ভুগি,অপেক্ষা করি! কী জানি একদিন হয়তো সোহা আপুর আইডি থেকে হঠাৎ টেক্সট এসে পড়ে কী না!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest