পঞ্জিকা
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু আজ প্রায় দুমাস ৫দিনের মতো হলো। ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ে উঠেই ডাইরিটা পাল্টাবো যেমনটা সবসময় করি নতুন ক্লাসে উঠার পর পরই।কিন্তু এবার নানান কারণে আর করা হয় নি! অবশেষে নতুন ডাইরিটা খুলে বসলাম।
জীবনের প্রথম ডাইরিটা ছিল রিমা আপুর দেওয়া, দ্বিতীয়টা রিপা আপুর জামাই এর দেওয়া উপহার, তৃতীয়টাও উপহার পাওয়া, কলেজ লাইফেরটা নিজের কিনা কিন্তু ওর দ্বারা ডিজাইন করা !!!আর এখনেরটা বন্ধু প্রীতমের দেয়া।
এই সালটা শুরু হয়েছে পর পরই আমার যত হারানো একে একে শুরু! জীবনে যাকে সব থেকে বেশি মূল্যায়ন করা শুরু করেছিলাম সেই মানুষটাকে হারালাম,আম্মার অসুস্থতা যা দেখলে এখন নিজেই অসুস্থ হয়ে যাই,নিজের মেয়ের অস্তিত্ব যার মাঝে খুঁজে বেড়াতাম তাকে হারালাম এছাড়াও আরো অনেককিছুই হারিয়েছি। এতোকিছুর মাঝে পাওয়া একটাই, নিজের পছন্দের বিষয়টা পাওয়া যদিও ভার্সিটি এটা আশা করি নি স্বপ্ন ছিল রুয়েটে পড়ার, যেখানে চান্স পেয়েও সাবজেক্ট ও আরেকটা কারণে পড়া হয় নি!
ভার্সিটি লাইফের বন্ধুরা এমন হবে তা আশা করি নি,তবে কিছু বন্ধু জুটেছে অনেক ভাল! এই সময়টায় এসে এখন বুঝতে পারছি ইমন(কলেজ লাইফের রুমমেট এবং মামাতো ভাই) এর মতো রুমমেট কতোটা জরুরী ছিল।ওর সাথে পরিচয় হওয়ার পর যদিও তেমন ভাল লাগে নি,কিন্তু গত দুইটা বছর ওর কাছ থেকে অনেককিছু শিখতে পেরেছি।
আমি অনেক ভাল ছিলাম এতোকিছু ঘটে গিয়েছে কলেজ লাইফে আমার সাথে তারপরও মনের মাঝে একটা শক্তি ছিল কেউ একজন ছিল যে আমাকে প্রতিনিয়ত ভালোবেসে যেত, যে আমার ভেঙ্গে পড়ার মাঝেও সাফল্য দেখাতো। এখনও মনে পড়ে নেভী ভাইভা বোর্ড থেকে যখন ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরি তখন বুঝতে পেরেছিলাম আমার এখনও অনেক কিছু শেখার বাকী আছে চাকরির প্রতিযোগিতায় বিশেষ করে ক্যাডেট আর নিজের স্বপ্নের পেছনে দৌড় দেওয়ার মতো মতো তেমন কিছুই স্কিল ডেভেলপ করতে পারি নি।অনেকটা ভেঙ্গে পড়েছিলাম তখন কিন্তু ও আমাকে আগে বাড়তে অনেক অনুপ্রেরণা দিয়েছিল। এখন সবশেষ, একদম শেষ!
আমি আমার মতো উদ্দেশ্যহীন পথচলা। নিজের স্বপ্ন, নেশা আর বাস্তবতার কাছে আমি আবদ্ধ। বিশেষ করে নিজের পড়াশোনা,প্রোগ্রামিং আর বাস্তবতা নিয়ে আমি অনেক বেশি হতাশাগ্রস্থ। রাতে আমার একদমই ঘুম হয় না,আসলে নিজ থেকেই ইচ্ছে করে রাতের ঘুমটা ছেড়েছি। রাতটাই একমাত্র সময় যে সময়টায় কেউ আমাকে ডিস্টার্ব করতে পারে না, ভাবতে পারি আমি আমার মতো! কিন্তু সমস্যাও তেমনই হচ্ছে! সারাদিন ঘুমাচ্ছি,ঘুমের মাঝে অনেক দুঃস্বপ্ন দেখি মাঝে মাঝে শুধু দুঃস্বপ্ন নয় অনেকটা পেইনফুল দুঃস্বপ্ন বলা যায়! ঘুমের ভেতরই আমি কষ্ট পাই তীব্র মানসিক এক কষ্ট! ঘুম থেকে উঠার পর বিচ্ছিরি এক ঘৃণা কাজ করে নিজের উপর! এসবের মাঝে এখন নিজেকে মিসির আলীর মতোই রহস্যময় মনে হয়!!!
- ৭-ই মার্চ ২০২০ বিকেল ৪ঃ৫৫
- ৭-ই মার্চ ২০২০
বিকেল ৪ঃ৫৫
মন্তব্যসমূহ