FriendZone to ProfessionalZone Transaction
একটা সময় ছিল তখন নিজেকে নিজে প্রশ্ন করতাম, " সবার বাবাদের কেন আমাদের মতো এতো এতো বন্ধু নেই?
তারা এমন গম্ভীর হইয়ে থাকে কীভাবে?
আচ্ছা, তারা কী কখনো হাসে না?
তারা দুপুরে খেলতে বের হলে কেন বকাবকি করে তাদের কী খেলতে মনে চাই না? "
ক্লাস সেভেন-এইটের ডাইরিগুলো নিয়ে বসলে ক্ষোভ নিয়ে লিখা সেই বাক্যগুলো এখন প্রচুর হাসায়! 😄
লোকে বলে "সময় অনেক কিছুর উত্তর বহন করে "। এখন যেন সেই কথাটা হারে হারে বুঝতে পারছি সামনে হয়তো আরও ভালোভাবে অনুধাবন করব। কিন্ডারগার্টেন লাইফে যেই ফ্রেন্ডগুলোকে নিয়ে পাইলট, ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম আজ ঘনিষ্ঠতা থাকলেও সময়ের সাথে সাথে স্বপ্নগুলো বিচ্ছিন্নই হয়ে গেল!
হাই-স্কুল লাইফে এসে টিফিন টাইমে যে ক্রিকেট টিমটা করে সামনে আরো ভালো করার স্বপ্ন দেখতাম সেই টিমের ১১ জনের জীবনের মোড় এখন ১১ দিকে! স্কুল জীবনে সায়েন্স প্রজেক্টে যখন ঠিকঠাকভাবে আউটপুট আসতো তখন সেই কর্পোরেট হ্যান্ডশ্যাক আর নিজেদের বিশাল বিজ্ঞানমনস্ক কিংবা গল্পের বই পড়ুয়া দুজন জাফর ইকবাল স্যারের এনিম্যান কিংবা প্রজেক্ট নেবুলা নিয়ে আলোচনা-সমালোচনা করতাম তখন স্বপ্ন দেখতাম ওইটাপের কিছু করার কিন্তু আজ দুজন সম্পূর্ণ ভিন্ন দুই পেশামুখী 😄
কলেজ লাইফে পাবলিক লাইব্রেরীর বিশাল টেবিলটায় বসে একই সাথে স্বপ্ন দেখা বন্ধুগুলো আজ ভিন্ন ভিন্ন ক্যাম্পাসে) 💔
এখন ভার্সিটি লাইফে এসে এক সাথে স্টার্টআপ এর প্ল্যান করা, লাইফটাতে প্যারা নাই চিল টাইপের করে গুছিয়ে নেওয়ার প্ল্যান করা বন্ধুগুলো কে কোথায় যাই আল্লাহ ভালো জানে 🙃
জীবনের প্রতিটা ধাপে নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয়, তাদের সাথে কাজ করা লাগে, বন্ধুত্ব হয় কিন্তু সব কিছুতে কেমন যেন একটা ফর্মালিটি মেইনটেইন করার বিষয় লক্ষ্য করে চলতে হয়!
জীবনের এসব পরিসংখ্যান দেখলে মনে হয় জীবন নামক বৃত্তের পরিধি যত বড় হচ্ছে বন্ধু নামক বৃত্তের ব্যাস ততোই হ্রাস পাচ্ছে। ট্যাগ কিংবা ব্যাকগ্রাউন্ড না দেখে করা বন্ধুত্বগুলোর মতো স্বার্থহীনতা এখনকার করা অধিকাংশ সো কলড প্রফেশনাল বন্ধুত্বগুলো মতো ক্ষনস্থায়ী নয়। এখনকার বন্ধুগুলো আইডিয়া এবং মুড চেঞ্জ হওয়ার মতো করে পাল্টায়।
এভাবেই হয়তো একদিন প্রফেশনাল লাইফে প্রবেশ করে এই সো কলড প্রফেশনাল বন্ধুদের " Colleagues " নামক বৃত্তটায় বসিয়ে বন্ধুদের পৃষ্ঠায় ইতি টানবো আমরাও🙂
মন্তব্যসমূহ