I Love You ❤️
" I Love You ❤️", A beautiful sentence spoken in a beautiful way. অদ্ভুত এই বাক্য, সিঙ্গেলদের জন্য নাগালের বাইরের ব্যাপার-স্যাপার, প্রেমিক-প্রেমিকাদের জন্য অনেকটা তিনবেলা খাবার খাওয়ার মতো ভালোবাসা প্রকাশের সাধারণ বাক্য, অধিকাংশ স্বামী-স্ত্রীদের কাছে ব্যাকডেটেড বাক্যাংশ! আসলেই অদ্ভুত না? স্ট্যাটাসভেদে একেক শ্রেনির মানুষের কাছে একেক রকম ওজন বহন করে যেন। তবে এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশসূচক বাক্য তার সাথে মোটামুটি সবাই এক মত। এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর, যে কখনো তার সঙ্গিনীকে একটিবারের জন্যেও বলেনি "I Love You!"। ভালোবাসার ধরন একেকজনের কাছে এক এক রকম। কেউ একযুগ ধরে ভালোবেসেও প্রকাশ করতে পারে না, কেউ ক্ষণিকের ভালো লাগা প্রকাশ করে পস্তায়! এই ভালোবাসা প্রকাশটাও এক অদ্ভুত জিনিস। কেউ ভালোবাসি মুখে না বলেও কাজেকর্মে প্রকাশ করে, কেউ কাজেকর্মের চেয়ে সহাস্যে ভালোবাসি বলতে বেশি পছন্দ করে। তবে কি, ভালোবাসি বলার চেয়ে ভালোবাসার প্রমাণ দেওয়াটা অনেক কঠিন। একদিন সাহস করে ভালোবাসি বলে ফেলা যায়,স্বপ্ন দেখিয়ে ভালোবাসার সওদা করে বেড়ানো সহজ। কিন্তু ভালোবাসি বলার পর শক্ত করে হাতটা ধরে বছরের...