বয়সের এই স্টেজে এসে.........
একটা বয়সে এসে আমরা আমাদের নিজের মতো মানুষ খুঁজি। যাদের সাথে নিজের মনমানসিকতার মিল হয়, যাদের সাথে মন খুলে দু'চারটা সুখ-দুঃখের কথা বলা যায়, যাদের সাথে নিজের মতামত তুলে ধরা যায় ফিরতি কোনো মতামতের আশায়। এক কথায় বলতে গেলে বয়সের এই স্টেজে এসে আমরা অ্যাম্বিভার্ট হতে চাই। Extrovert-দের আর cool মনে হয় না, cool মনে হয় না Introvert-দেরও !
বয়সের এই স্টেজে এসে আর Adult জোকস ক্র্যাক করতে ভালো লাগে না, ভালো লাগে না খাপছাড়া কোনো বিষয়ে কথা বলতে। এই বয়সে এসে গান থেকে বেশি Poetry ভালো লাগে, Jokes থেকে বেশি humor ভালো লাগে। জীবনের এই পর্যায়ে এসে কে কি করছে, এর থেকে বেশি মুখ্য হয়ে ওঠে কে কেমন আছে এই বিষয়। আমরা এই সময় কারো দ্বারা যতো না প্রভাবিত হয়, তার থেকে বেশি তার প্রতি সচেতন হয়ে পড়ি। এক কথায় বলতে গেলে, এই সময়ে Circle of influence থেকে Circle of Concern বেশি কাজ করে।
বয়সের এই স্টেজে এসে এমন সার্কেল খুঁজে পাওয়া ভার, যার সাথে বলা যায় কাল রাতে কোন মুভিটা দেখে কান্না পেয়েছিলো, লাস্ট পড়ে শেষ করা বইটাকে নিয়ে করা যাবে আলোচনা সমালোচনা, যার সাথে করা যাবে ফেলে আসা অতীত আর উদ্বিগ্ন ভবিষ্যৎ এর চিন্তাভাবনা রিভাইস। Philosophical Match এখন রীতিমতো ভাগ্যবানদের সম্পদ!
এই বয়সে এসে অধিকাংশ মানুষ বর্তমানে বাঁচে। বর্তমান কে-ই সব মনে করে। যেই খুঁটির নিচে আশ্রয় নিয়ে বসে আছে, মনে করে এই খুঁটিই জীবনের সব ঝড় মোকাবেলা করে ফেলবে। অথচ সময়ের সাথে সাথে প্রতিনিয়ত আসা এই ঝড় আরো বেগবান হয়। একে ঠেকাতে যে এই খুঁটির গোঁড়ায় প্রতিনিয়ত মাটি দিতে হয়, আঁকড়ে ধরে রাখতে হয়, এই দিকে কারো খবর নেই৷ "Men Search For Meaning" বইয়ের একটা লাইনের বাংলা অনুবাদ অনেকটা এমন ছিলো, " যে নিজেকে ভোগ করে, সে কখনো নিজের সুখ অনুভব করতে পারে না "। এখানে প্রতিনিয়ত নিজেকে ভোগ না করে, নিজেকে ভবিষ্যতের কথা ভেবে সচেতন করার কথা বলা হয়েছে। অথচ আমাদের Narrow Liberal সমাজ, আমাদের Yellow Generation উপহার দিচ্ছে। এখানে শেখানো হচ্ছে, "বর্তমানে বাঁচো, বর্তমানেই সুখ। খাও দাও ফুর্তি করো, খরচ করো যা আছে"। যার দরুন একটা ক্ষয়ে যাওয়া জেনারেশন তৈরি হচ্ছে। যাদের না আছে অভিসম্ভাবি পরিকল্পনা, না আছে ক্রিটিক্যাল থিংকিং ক্যাপাবিলিটি!
মন্তব্যসমূহ