I Love You ❤️

" I Love You ❤️",

A beautiful sentence spoken in a beautiful way.

অদ্ভুত এই বাক্য, সিঙ্গেলদের জন্য নাগালের বাইরের ব্যাপার-স্যাপার, প্রেমিক-প্রেমিকাদের জন্য অনেকটা তিনবেলা খাবার খাওয়ার মতো ভালোবাসা প্রকাশের সাধারণ বাক্য, অধিকাংশ স্বামী-স্ত্রীদের কাছে ব্যাকডেটেড বাক্যাংশ! আসলেই অদ্ভুত না?

স্ট্যাটাসভেদে একেক শ্রেনির মানুষের কাছে একেক রকম ওজন বহন করে যেন। তবে এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশসূচক বাক্য তার সাথে মোটামুটি সবাই এক মত। এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর, যে কখনো তার সঙ্গিনীকে একটিবারের জন্যেও বলেনি "I Love You!"।

ভালোবাসার ধরন একেকজনের কাছে এক এক রকম। কেউ একযুগ ধরে ভালোবেসেও প্রকাশ করতে পারে না, কেউ ক্ষণিকের ভালো লাগা প্রকাশ করে পস্তায়! এই ভালোবাসা প্রকাশটাও এক অদ্ভুত জিনিস। কেউ ভালোবাসি মুখে না বলেও কাজেকর্মে  প্রকাশ করে, কেউ কাজেকর্মের চেয়ে সহাস্যে ভালোবাসি বলতে বেশি পছন্দ করে।

তবে কি, ভালোবাসি বলার চেয়ে ভালোবাসার প্রমাণ দেওয়াটা অনেক কঠিন। একদিন সাহস করে ভালোবাসি বলে ফেলা যায়,স্বপ্ন দেখিয়ে ভালোবাসার সওদা করে বেড়ানো সহজ। কিন্তু ভালোবাসি বলার পর শক্ত করে হাতটা ধরে বছরের পর বছর পার করে দিতে পারাটা অনেক কঠিন, দোকানের দামী উপহারের চেয়ে হাতে লিখা চিঠির প্রতিটা লাইনে যে ভালোবাসার তীব্রতা প্রকাশ পায় তা অনেকেই জানে না। অবশ্য সবার ভালোবাসার প্রকাশও এক রকম না। কেউ হয়তো হাতে লিখা চিঠির চাইতে উপহারকেই প্রাধান্য দেয়, কেউ শক্ত করে হাতটা ধরার চাইতে কাছে আসাতেই ভালোবাসা খুঁজে পায়। পার্টনারের সুসময়ে দশবার কপালে চুমু খেয়ে ভালোবাসি বলার চেয়ে, দুঃসময়ে একবারের জন্য হলেও চুমু খাওয়া উচিত, বলা উচিত " সবসময় তোমার পাশে আছি আমি" ! এই সাপোর্টটা অনেক বেশি দরকার। ভালোবাসা বহিঃপ্রকাশ বলে কয়ে বুঝাতে হয় না, কাজেকর্মে যত্নেও বুঝানো যায়। অনেক ছোট ছোট কাজকর্মে প্রকাশ পায় আপনার মানুষটার প্রতি আপনি কতোটা সংবেদনশীল, কতোটা অনুরাগী, কতোটা কাঙ্গাল তার ভালোবাসার জন্য! 

প্রেমিক হতে গেলে হতে হয় 'Good Listener', আর প্রেমিকা হলে হতে হয় ধৈর্য্যশীল ও সহনশীল। আপনি প্রেমিক হোন কিংবা প্রেমিকা Supportive না হতে পারলে প্রেম ভালোবাসা আপনার জন্য না। Domination দেখিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করে বনের পশু শ্রেনী। আপনি জন্তুজানোয়ার না!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest