আমরা কি আসলেই ব্যস্ত নাকি সময়ের আগে ছুটে চলার প্রয়াস আমাদের ব্যস্ত করে তুলছে?

আমি মাঝে মাঝে puzzled হয়ে পড়ি। তখন সময় এমন প্রতিকূলে বয়ে চলে যে, নিজেকে তীব্র অসহায় মনে হয়। এতো এতো পেন্ডিং টাস্ক, জমে থাকা কাজ, এর উপর যুক্ত হওয়া এক্সট্রা প্রেশার, সবকিছু মিলিয়ে যাচ্ছেতাই একটা অবস্থা! 

চোখের কোণের অসমাপ্ত ঘুম, ক্লান্ত দেহ জানান দিতে থাকে যে, বিশ্রাম বিহীন এই দেহ ফুরিয়ে যাওয়া ডিজেলে চলা গাড়ির মতো। মাঝে মাঝে আমি এমন সিচুয়েশনে তীব্র অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে থাকি। এ বিশালতার মাঝেও এই ক্ষুদ্র নিজের দুঃখ-কষ্ট আর ব্যস্ততাগুলোকে কেন এতো বেশি ভারী মনে হয়, তার হিসেব মিলাতে পারি না কোনোভাবেই! 

একটা সময় ছিলো আমিও কবিতা লিখতাম। কী সুন্দর করে, শান্ত মনে বসে কবিতার ছন্দ মিলাতাম। এখন আর সেই শান্ত মন নেই, চঞ্চলতাও নেই। আছে শুধু অনেক দিনের জমে থাকা তীব্র এক দীর্ঘশ্বাস! এখন কলম নিয়ে বসলে আর কবিতা বের হয় না। "আমরা কি আসলেই ব্যস্ত নাকি সময়ের আগে ছুটে চলার প্রয়াস আমাদের ব্যস্ত করে তুলছে?"  এই প্রশ্ন ভীষণ এক Paradox ! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest