LoveLost !!!
শুরুটা হয় পাগলামো দিয়ে। তখন সবকিছুতেই যেন অদ্ভুত এক ভাল লাগা কাজ করে। প্রতিদিনের জন্য যেন একটা রুটিন তৈরি হয়ে যায়। ব্যক্তিত্বের বাইরে থেকে দেখলে মনে হবে এর থেকে বড় পাগলামো বুঝি আর কিছু হতে পারে না! আর তারপর? তারপর তা কিছুদিন ভালোভাবেই চলে, মনে হতে থাকে হাজার জীবন পাড়ি দিয়ে ফেলা যাবে এই আবদ্ধতায়,যাক না দিনগুলো পাগলামোয়! কী আছে জীবনে পাশে থাকার মানুষটি ছাড়া! তারপর! তারপর একদিন আসে সেই সময়টা যেই সময়টার জন্য কেউই প্রস্তুত থাকে না, যা নিয়ে দুজনের কারো সিলেবাসেই কোনো চ্যাপ্টার ছিল না। হঠাৎ করে যেন চারপাশটা ভ্রমে ভরে যায়। ছেড়ে যাওয়ার মাঝেই যেন সবথেকে বড় ম্যাচুউরিটি কাজ করে তখন। আর তারা তো ম্যাচিউরড হওয়ার জন্য জড়িয়েছিল এই শিকলে। তখন যেন সস্তা সিগারেটের পেছনে ফুঁ দিতে দিতে জীবনকে গালি দেওয়ার মাঝেও অদ্ভুত এক ম্যাচুউরিটি কাজ করে! আর অপরদিকে আরেকজন সারারাত কেঁদে বালিশ ভিজালেও দিনে শখ করে কারো জন্য আর কাজল দেয় না কারণ কাজল তো তার এখন চিরস্থায়ী অলংকার 🙂 আহা অদ্ভুত এক ম্যাচুউরিটি!!!👏 সম্পর্ক! সম্পর্ক!! সম্পর্ক!!! আসলেই কী সম্পর্ক তাকে বুঝাই?! আমি...