বৃষ্টি বিলাস

 বৃষ্টি ,

কাথামুড়ি দিয়ে পড়ে থাকা ঢুলুঢুলু চোখ ।
বৃষ্টি ,
কফির মগটা হাতে নিয়ে জানালার পাশে দাড়িয়ে ফিনফিনে বাতাসটাকে অনুভব করা ।
বৃষ্টি ,
অনুভূতিগুলো আকাশে ডানা ঝাপটায় ।
বৃষ্টি ,
বিলাসী মন কত কিছু চায় ।
বৃষ্টি ,
প্রিয় মানুষটার কথা ভেবে ডাইরির পাতার পর পাতা লিখে যাওয়া ।
বৃষ্টি ,
প্রিয়জনের সাথে অনুভূতিগুলো শেয়ার ।
বৃষ্টি ,
টিউশনি শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা ছেলেটার চোখে মুখে প্রশান্তির ছাপ ।
বৃষ্টি ,
অভিমানী প্রতীক্ষা প্রিয়জনের ম্যাসেজের ।
বৃষ্টি ,
কবির লিখে যাওয়া একটার পর একটা লাইনের অনুপ্রেরণা ।
বৃষ্টি ,
পুরোনো বন্ধুদের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়া ।
বৃষ্টি ,
রাস্তার পাশের আশ্রয়হীন মানুষটার জন্য অভিশাপ ।
বৃষ্টি ,
একবেলা অন্নের টাকা না জোগাড়ের আশংকা ।
বৃষ্টি ,
রাস্তার পাশে পলিথিনের নিচে থাকা পরিবারটার তীব্র হার কাপুঁনি ঠান্ডা ।
বৃষ্টি ,
দিন শেষে ঘরে ফেরা বাবাটির জন্য সন্তানের না খেয়ে বসে থাকা ।
বৃষ্টি ,
বিদ্যুতহীন ঘরটায় আধো ঘুমে চোখ বুঝে যাওয়া মায়ের সন্তাদের জড়িয়ে ঘুম পাড়ানো ।
বৃষ্টি ,
অন্ধকারাচ্ছন্ন আকাশটাকে দেখে একাকীত্ত্ববোধ ।
বৃষ্টি ,
তার কথা ভেবে ঘুমিয়ে পড়া !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest