উত্তম পুরুষ
অপরিচিত মানুষগুলো একদিন জানতে চাইবে
"তুমি কে? "
- ঠিকই তো আমি কে? হ্যা দুঃখিত তার সদোত্তর আমার জানা নেই, কারণ আমি নিদিষ্ট কোনো ভাল কিংবা খারাপ কেউ নই।
পরিচিত মানুষগুলোও একদিন আমাকে নিয়ে সন্দেহ করবে,
" আচ্ছা, তুমি সেই আগের তুমি তো? "
- দুঃখিত, কারণ তার উত্তর অবশ্যই হবে ' না '। কারণ পরিবর্তনশীলতার চর্কায় প্রতিনিয়ত তেল দিয়ে বেড়াচ্ছি আমি, তুমি এবং আমরা সবাই । তাই প্রশ্ন না অমূলক।
একদিন কেউ বলে বসবে " তুমি বড্ড সেকেলে! এভাবে চল কিভাবে? "
- তার উত্তর অবশ্যই ' হ্যা আমি সেকেলে '। মনটা আজ সেকেলে আছে বলেই চলতে পারছি। একালের মন হলে কবেই এতো দুর্যোগে ননীর পুতুলের মতো ক্ষয়ে যেত।
আজকের মিষ্টভাষী মানুষটার সাথে হয়তো কোনো একদিন ঝগড়া হবে তখন হয়তো সে বলে বসবে,
" আমি জানি তোমার সাথে পরিচয় হওয়াটাই আমার দোষ ছিল । সব দোষ আমারই, এবার দূর হও "
- সরি, দোষ কখনো একার তোমার হবে কেন? দয়া করে পরিচয় নামক মেলবন্ধনটাকে অপবাদ দিও না। আমরা কেউ সারাজীবন একরকম থাকতে পারি না ঝগড়া একটু হতেই পারে। যদি পার প্লিজ ঝগড়ার সময় কিংবা ঝগড়ার পর আমাকে বুঝানোর চেষ্টা করো, সমঝোতায় এসো। আর তা না পারলে সুখী মনে ছেড়ে চলে যাও।
একদিন হয়তো প্রিয় মানুষগুলো একা ফেলে চলে যাবে।
- হ্যা, প্রমিজ আমি পেছন থেকে ডাকব না । কারণ একা চলার ক্ষমতা প্রকৃতি আমাকে দিয়ে দিয়েছে । শুধু এতটুকুই বলব

" ভাল থেকো তুমি / তোমরা, আর তোমার চারপাশটাকে ভাল রেখো।😊
মন্তব্যসমূহ