পথিমধ্যে এক পথিক আকস্মিক আমাকে থামাইয়া দিয়া কহিল , "খোকা ! এই দিগ দিয়া নাকি যাত্রাপালা হইয়াতেছে ? তুমি কি বলিতে পারিবে কোন দিগে গেলে নাটক মঞ্চস্থ স্বচক্ষে দেখিতে পারিব ?"
যেহেতু আর গোটা দুই মাস পার হইলেই আমি ১৮ই পা রাখিব তাই স্বভাবতই পথিকের মুখে খোকা ডাক শুনিয়া ঈষৎ চটিয়া গিয়াছিলাম । তাই যেইটুকু না বয়সের কন্ঠ তাহার চাহিয়াও আরো গুরুগম্ভীর কন্ঠে পথিককে উদ্দেশ্য করিয়া পারিলাম ,"ওহে মহাশয় নাটক মঞ্চস্থ কি দেখিবেন ?আপনার চারপাশেই তো হরহামেশ নাটক মঞ্চস্থ হইতেছে ! আপনাকে নিজেকে ,আমাকে কিংবা চারি পার্শ্বের মনুষ্যগুলোকে দেখিলে কি আপনার অভিনেতা মনে হয় না ? তফাৎ শুধুমাত্র ইহাই যে যাত্রাই কিংবা মঞ্চে বড্ড আয়োজন করিয়া অভিনেতারা নাটক মঞ্চস্থ করিয়া থাকেন আর আমাদিগের চারিপার্শ্বে সাদামাটা লীলাখেলায় অভিনেতা নহে যোদ্ধারা যুদ্ধের নাটক করিইয়া যাইতেছে ! অতএব আমাদিগের কি উচিত নহে যোদ্ধাদের নাটক স্বচক্ষে দেখা ? তাহাদিগকে বেশ বেশ বলিয়া অনুপ্রাণিত করিইয়া সামনে এগিয়া যাইবার পথ দেখাইয়া দেওয়া ?এইবার পথিক কিছুটা থতমত খাইয়া বুঝিতে পারিলেন তার সম্বোধনের সাথে আমার তফাৎটা ! আমি তাহাকে পিছন ফেলিয়া আমার গন্তব্যের পথটা য় চলিতে লাগিলাম ।কতক্ষণ বিদ্যুতস্পর্শের খুটির মতো দাড়াইয়া থাকিয়া পথিক আমার চরিত্রটাকে আন্দাজ করিতে পারিলেন কি পারিলেন না তা আমি জানি না ! আমি ততক্ষণে নাটকের চরিত্র বদল করিয়া শিক্ষকত্বের চরিত্রে চলিয়া গিয়াছি . . . . কিছু পথ গিয়াই মোর ছাত্রের বাসা ।
মহাশয়হয়তোআমাকে_ভাং_কিংবা_
গাজাঁখোর_কমলকান্ত_মনে_করিয়া_ভু
ল_বুঝিতে_পারেন_কিন্তু_আমি_তাহা
ঁকে_মার্জারি_মহাশয়_ভাবিয়া_ভুল_
করি_কোন_যুক্তিতে_?
¥#_পাঠকরা_হইতো_এই_লেখাটা_পড়িতে
ছে_আর_মুচকি_হাসিয়া_ভাবিতেছে_কম
লাকান্ত_মহাশয়ের_ভাং_আর_আফিং_খা
ওয়ার_মাত্রাটা_আজকাল_বাড়িয়া_গিয়াছে
মন্তব্যসমূহ