অব্যক্ত
মাঝরাত ,
শহুরে জানালার কাচঁঘষা আলোগুলো নিভে আসছে |
মাঝরাত ,
পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ঢুলুঢুলু চোখ ।
মাঝরাত ,
কেউ স্বপ্ন দেখছে ।
মাঝরাত ,
ডাইরির পাতাগুলো নির্ঘুম চোখে ওল্টাচ্ছি ।
মাঝরাত ,
কানে ইয়ারফোনটা দুর্বলভাবে ঝুলে আছে ।
মাঝরাত ,
রেডিওতে হটসিটে বসা প্রেমিকে-প্রেমি
কার নির্ঘুম কাহিনী ।
মাঝরাত ,
কথা বলতে বলতে দুজনেই ক্লান্ত ।
মাঝরাত ,
টকটাইমটা ফুরিয়ে আসছে ।
মাঝরাত ,
কেউ প্রিয় মানুষটাকে স্বপ্ন দেখবে এই আশায় ঘুমটাকে খুজঁছে ।
মাঝরাত ,
ভালোবাসায়
আসক্ত দুজন ঘুমগুলো জোর করে তাড়িয়ে অনুভূতিগুলো প্রকাশ করায় ব্যস্ত ।
মাঝরাত ,
ছাদের কিনারায় দাড়ানো ছেলেটি অপেক্ষায় আছে মৃত্যু জন্য ।
মাঝরাত ,
কেউ অভিমান করে না খেয়ে বসে আছে কারো জন্য ।
মাঝরাত ,
কেউ অ্যাম্বুলেন্সের ভেতর ।
মাঝরাত ,
কেউ অন্ধকার কবরটার ভেতর মৃত্যুর পরে আজ প্রথম রাত কাটাঁচ্ছে ।
মন্তব্যসমূহ