তুমি ও বেমানান

 আজ, 

বাতাসে তোমার চুলের ঘ্রাণ, 

ভেঁজা জানালার কাঁচে তোমার আবছায়া বিদ্যমান। 

ভোরের সূর্যোদয়ে তোমার দেওয়া আশারবাণী, 

একফালি জ্যোৎস্নায় তোমার সাথে আমার দূরালাপনি। 

রাস্তাঘাটের হাহাকারে তোমার অভিমান, 

পড়ন্ত বিকেলের হাঁটাপথটায় তোমার স্মৃতি বিদ্যমান। 

কথা ছিল, দু'জনে একইসাথে পূর্ণিমাসিক্ত হবো, 

দু'জনের বোনা স্বপ্নগুলো, স্বপ্ন দিয়েই সাজাবো। 

ক্লান্ত শরীরে ধোঁয়া ওঠা চায়ের কাপে ঝড় তুলবো 

রাজপুত্র হলে তুমি, আর রাজকন্যা হলে নামটা আমিই রাখবো! 

অবশেষে কথা হলো আমি থাকবো ভালো তোমায় ছেড়ে, 

আর তুমি এতে বিশ্বাসী হলে আমিও গেলাম হারিয়ে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest