একদিন সব হবে,যা চাই সব চাহিদা মিটে যাবে
"They can say,they can say it all sounds crazy They can say,they can say we've lost our minds I don't care, I don't care if they call us crazy Runaway to a world that we design"- 'A million dreams'- গানের এই লাইনটা,বয়স যত বাড়ছে,মানুষের সাথে যত স্যোসাইল হওয়ার চেষ্টা করছি,ততোই যেন উপলব্ধি করতে পারছি। মানুষের সাথে নিজের কথা শেয়ার করতে গেলে পুরো কথা শেষ হওয়ার আগেই সে তার মতো করে জাজ করে দু'চারটা পরামর্শ ছুঁড়ে মারে। "We can live in a world that we design"- এই লাইনটা এক বাক্যে আমাদের জীবন কেমন হওয়া উচিত তা বলে দেয়। একটা মানুষ ঠিক ওইদিনই নিজেকে সুখী অনুভব করবে যে দিন,সে নিজের জন্য নিজের মতো করে তার চারপাশটা সাজিঁয়ে নিতে পারবে। আমরা অধিকাংশ মানুষই বাস করছি অন্যের দেখানো জগতে কিংবা অন্যের বানিয়ে দেওয়া একটা স্বপ্নে। সেই জগতে নিজের স্বাধীনতা নেই,সেই পৃথিবীর আকাশে নিজের স্বপ্নকে ডানা মেলে উড়তে দেওয়া যায় না, ইচ্ছে-আকাঙ্ক্ষা আর যোগ্যতারা মুখ থুবড়ে পড়ে যায় মানুষের কথার আঘাতে। এই ছোট্ট জীবনে "master of none, deal with all" এই বাক্যটাকে হেয় করা মান...