একদিন সব হবে,যা চাই সব চাহিদা মিটে যাবে



"They can say,they can say it all sounds crazy

They can say,they can say we've lost our minds

I don't care, I don't care if they call us crazy

Runaway to a world that we design"- 

'A million dreams'- গানের এই লাইনটা,বয়স যত বাড়ছে,মানুষের সাথে যত স্যোসাইল হওয়ার চেষ্টা করছি,ততোই যেন উপলব্ধি করতে পারছি। মানুষের সাথে নিজের কথা শেয়ার করতে গেলে পুরো কথা শেষ হওয়ার আগেই সে তার মতো করে জাজ করে দু'চারটা পরামর্শ ছুঁড়ে মারে।

"We can live in a world that we design"- এই লাইনটা এক বাক্যে আমাদের জীবন কেমন হওয়া উচিত তা বলে দেয়। একটা মানুষ ঠিক ওইদিনই নিজেকে সুখী অনুভব করবে যে দিন,সে নিজের জন্য নিজের মতো করে তার চারপাশটা সাজিঁয়ে নিতে পারবে।

আমরা অধিকাংশ মানুষই বাস করছি অন্যের দেখানো জগতে কিংবা অন্যের বানিয়ে দেওয়া একটা স্বপ্নে। সেই জগতে নিজের স্বাধীনতা নেই,সেই পৃথিবীর আকাশে নিজের স্বপ্নকে ডানা মেলে উড়তে দেওয়া যায় না, ইচ্ছে-আকাঙ্ক্ষা আর যোগ্যতারা মুখ থুবড়ে পড়ে যায় মানুষের কথার আঘাতে। এই ছোট্ট জীবনে "master of none, deal with all" এই বাক্যটাকে হেয় করা মানুষগুলো হলো থার্ড ক্যাটাগরির অসুখী মানুষ!

আমাদের নিজেদের একটা জগৎ থাকা উচিত,যে জগতের সবকিছু নিজের মনের মতো করে সাজানো-গোছানো থাকবে। এই জগতে কেউ আমাদের জাজমেন্টাল লুক দিবে না,কথার আঘাতে জর্জরিত করবে না,নিজের স্বপ্নগুলো ডানা মেলে আকাশে উড়তে পারবে। এখানে তাড়াহুড়ো কিংবা 'rat race'- এর মতো কোনো যান্ত্রিকতা থাকবে না। বরং কখনো নিজেকে নিয়ে ইনফেরিওরিটি কমপ্লেক্সে ভুগলে নিজেকে এই বলে সুপিরিয়র উপলব্ধি করানো যাবে যে," একদিন সব হবে,যা চাই সব চাহিদা মিটে যাবে,কিসের এতো তাড়াহুড়ো, কিছুটা সময় নিজের মতো করে বাঁচতে শিখো প্রিয়"!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest