সৃষ্টির সেরা জীব

আমরা সৃষ্টির সেরা জীব

ব্যক্তি স্বাধীনতার নামে সমাজের রুলস ব্রেক করে বসি। 

আমরা সৃষ্টির সেরা জীব

সবার সামনে হাসতে হাসতে আরেক জনকে কথায় ছোট করি কিংবা লজ্জায় ফেলে দেয়।

আমরা সৃষ্টির সেরা জীব

মানুষ চিনতে ভুল করে, কুকুরকে মানুষের চেয়েও বেটার ধরে নিই।

আমরা সৃষ্টির সেরা জীব

মা-বাবা কাছে থাকতে তাদের মূল্য বুঝি না, দূরে চলে গেলে তাদের শূন্যতা টের পাই।

আমরা সৃষ্টির সেরা জীব

বাস ড্রাইভার মামা আমাদের সম্বোধন করে আর আমরা মামাকে তুমি বলে সম্বোধন করি!

আমরা সৃষ্টির সেরা জীব

নিজেকে বড় দেখাতে গিয়ে সবাইকে ছোট দেখিয়ে ফেলি।

আমরা সৃষ্টির সেরা জীব

সামাজিক হতে গিয়ে একে একে মানুষ হারাতে শুরু করি।

আমরা সৃষ্টির সেরা জীব

২৪টা বছরের ছাত্র জীবনে সৎ আর দায়িত্ববান হওয়া শিখতে শিখতে গিয়ে তার উল্টোটাই শিখি! 

আমরা সৃষ্টির সেরা জীব

৫টাকা বেশি নেওয়ার রিকশাচালক মামার গোষ্ঠী উদ্বার করে ১৫ টাকা দামের সিগারেট কিনে ধোঁয়া ছেড়ে শূন্যে ভাসিয়ে দেয়।

আমরা সৃষ্টির সেরা জীব

বাসায় কলেজ পড়ুয়া বোনকে পোঁছে দিয়ে গলিরমুখে ইভটিজিং করি।

!!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest