প্রিয় সুহাসিনী
প্রিয় সুহাসিনী , তোমার কথা অনেকদিন ধরে কিছুই জানি না। যখনই তোমার কথা মনে পড়ে এক পশলা দমকা হাওয়া এসে মনটাকে জুড়িয়ে দেয়। শত ব্যস্ততার মাঝেও তুমি যখন চোখের কল্পনার মাঝে উদয় হও তখন আমার সব ব্যস্ততা এলোমেলো হয়ে যায়। জানি না তুমি কেমন আছো! হয়তো নতুন বন্ধুগুলো,নতুন ক্লাসরূমগুলো তোমাকে অনেক বদলে দিয়েছে! সবাই বলে "দূরত্ব বাড়লে সত্যিকারের ভালোবাসার পরিমাণ বাড়ে", হয়তো আমাদের ভালোবাসাটা ,ভালো লাগাটা ছিল চুম্বকীয় ভালোবাসা তাই তো দূরত্ব বাড়ার সাথে সাথে দেখলে না কেমন তোমার আর আমার মনটাও পরিবর্তন করে দিল! কিন্তু জান? আমার নতুন পরিবেশ ,নতুন বন্ধুবান্ধবগুলো,নতুন ক্লাসরূমগুলো আমাকেও অনেক বদলিয়ে দিয়েছে ঠিকই, তবে তা একমাত্র তাদের কাছেই! আমি যখন আমার আগের পরিবেশে, আগের বন্ধুগুলোর কাছে ফিরে যাই,তখন সেই আমি আবার আগের আমিই হয়ে যায়। তোমার সামনেও ঠিক তাই! শহরের নতুন বন্ধুগুলোর মাঝেও অনেক সময় তোমার ছায়া, তোমার অবয়ব ফিরে পায়,অপলক চেয়ে থাকি তাদের দিকে পরমূহূর্তে আমি আমার ভ্রম বুঝতে পারি। আজ যখন রাতের আকাশের মেঘগুলো ভাবিয়ে তোলে, তখন তোমার ঘোর লাগা স্মৃতিগুলোকেই বার বার স্মরণ করিয়ে দেয়! ভালো থেকো তুমি,আর ত...