সময় আরেক মরীচিকা
সময়টা কেমন যেন! • ৯০ মিনিটের টক-টাইম শেষ দিনে এসেও ৭০ মিনিট রয়ে যায়। ৪০০+ কন্টাক্ট লিস্টে থাকার পরও কাজের বাইরে কোনো কথা বলার মানুষ নেই! • সবার মাঝে থেকেও একা অনুভব করাটা এখন রীতিমতো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে! • ব্যক্তিগত জীবন চেপে রাখতে রাখতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে, মানুষের জীবনের গল্প আর প্রভাবিত করতে পারে না এখন! • সম্পর্কের এতো ভাঙ্গন দেখতে দেখতে এমন দশা হয়েছে যে,সম্পর্কগুলোকে এখন জুয়া খেলা মনে হয়! • যান্ত্রিক জীবনে চাপ এতো বেড়েছে যে, এখন চোখ ঘুম চাই, শরীর বিশ্রাম চাই, মন দূরে কোথাও চলে যেতে মনে চাই! • ইন্ট্রোভার্ট হতে হতে এমন পর্যায়ে গিয়ে দাড়িয়েছে যে, মোবাইলের রিংটা বেঁজে উঠলে চোখমুখ কুঁচকে যাই। কারো সাথে কথাবলা রীতিমতো আতংক! • স্যোসাইল মিডিয়া আসক্তি এমনভাবে ব্রেন ওয়াশ করছে যে, পজিটিভ ভেবে নিজের অজান্তে সব নেগেটিভিটি ছড়াচ্ছি! • সো-কলড বন্ধুত্ব এতোই বেড়েছে যে প্রয়োজনের সময় রীতিমতো হতাশ হতে হয়! "একদিন হঠাৎ করে সময়টা পার করে ফেলবো। গল্প হয়ে রবে সবকিছু।সাফল্যের শীর্ষে বসে অটোবায়োগ্রাফি লিখবো, যেখানে প্রতিটা শিক্ষা হবে এক একটা অধ্যায়"-এই আশায় এখনো এক...