এলোমেলো ভবঘুরে
ইদানীং ওর আইডিতে ঘন ঘন ঢুঁ মারা হচ্ছে! আমি সাধারণত খুব বেশি টেনশন কিংবা বিক্ষিপ্ত থাকলে ওর আইডি কিংবা সেই পুরোনো অ্যালবামে ঢুঁকি।
যখন কোনো কিছুর পেছনে ছুঁটেও তা পাই না, যখন হার আমার নিত্যসঙ্গী হতে থাকে,যখন সম্পর্কে মানসিক অবসাদ তৈরি হয়,চারদিকের হতাশা পেয়ে বসে আমাকে, তখন আমি ওর আইডিতে ঢুঁকি!যাকে জীবনের চেয়েও বেশি চেয়েছিলাম,যার কাছে ভালো থাকতে নিরন্তর-নিরলস-যান্ত্রিক পরিশ্রম করছিলাম,যার কাছে আমিই হতে চেয়েছিলাম একজন আদর্শ পুরুষের উৎকৃর্ষ উদাহরণ, আজ তাকেই হারিয়ে ফেলেছি ভাবলেই ভেতরটা কেমন জানি অন্তঃসারশূন্য হয়ে যায়! মনে হয় যেন,জীবনে এর থেকে বেশি কিছু হারানোর আর কি-ই-বা হতে পারে!আমার এই নিকৃষ্ট রাগ,আমাকে এর থেকে আর কতোই বা অদম বানাতে পারে! তাই,আজ আমি নিজের কাছে নিজেই প্রায়শ্চিত্ত করে যাচ্ছি!
বিক্ষিপ্ত বিশাদগ্রস্ত মন নিয়ে যখন ওর লক করা আইডির ডিপির দিকে তাকিয়ে থাকি,মনে মনে ডিপির নিচের দুইলাইনের সেই বায়ো অসীম সময় নিয়ে আওড়াই, তখন মনটা কেমন জানি শান্ত হয়ে যাই, মনে হয় আমি যেন মেডিটেশন স্টেজে চলে গিয়েছি! মাথার চারপাশে সবকিছুর ফাঁকা ফাঁকা মনে হতে থাকে!
যাকে কয়েক মুহূর্ত দেখার জন্য, একটু ছোয়ার জন্যে ইমার্জেন্সি সিচুয়েশন পাড়ি দিয়ে হাজার মাইল আসা,আজ চোখের সামনে থেকেও যেন সে এক আলোকবর্ষ পরিমাণ দূরে!
সকালের এলার্ম টিউনে ওর ভয়েসটা ছিল আমার সারাদিনের মোটিভেশান, অথচ এখন খাওয়া-ঘুম-পড়াশোনা এলোমেলো অগোছালো রুটিনে কোথাও ঠাঁই নেই ওর ভয়েস এর,কোথাও পাই না সেই মোটিভেশান দিনশুরুর!
মন্তব্যসমূহ