" পূর্ণতা " by Warfaze

Warfaze এর একটা গান আছে 'পূর্ণতা'। যাদের জীবনে প্রিয় মানুষ হারানোর গল্প নেই, তারা জানে না এই গানের প্রতিটা লিরিক্স কি ভীষণ উপলব্ধিবোধ আর অনুশোচনাবোধ জাগায়! আমার কাছে এই গানটার লিরিক্সগুলো রীতিমতো Magical sentences বলা যায়! Concert এ কিংবা কোথাও জড়ো হয়ে এই গানের সুরে সুর মিলিয়ে ছেলে-মেয়েদের গনজোয়ার তুলতে দেখি, গলা ফাটিয়ে চিৎকার করে লিরিক্সে সুর মিলাতে দেখি, দেখি আকাশের দিকে তাঁকিয়ে কতগুলো ভঙ্গ হৃদয়ের ছেলে-মেয়েকে কান্না লুকানোর ব্যর্থ চেষ্টা করতে। সেদিন কনসার্টে Warfaze আসে নি, আসার কথাও ছিল না। কিন্তু মাঠ থেকে বার বার একাংশ বলে উঠছিলো Warfaze এর 'পূর্ণতা' এবং শিরোনামহীনের 'এই অবেলায়' গানটা যেন গাওয়া হয়। আমিও বেশ তীব্রভাবে চাচ্ছিলাম এই দুটো গান যেন অন্তত লোকাল ব্যান্ডরা পারফর্ম করে৷ স্টেজে যখন পূর্ণতা টিউন করা হলো, ব্যাকস্টেজে তখন রীতিমতো আনন্দের ঢেউ! তারপর সব চঞ্চল প্রাণগুলো যেন আশ্চর্য রকমের শান্ত হয়ে গেল। এই একটা গান সবাইকে যেন এক কাতারে দাঁড় করিয়ে দিলো। সবার কন্ঠে চাপা কষ্ট, প্রিয়জন হারানোর অনুশোচনাবোধ, হৃদয়ের শূন্যতার হাহাকার। মাথার উপর বসন্তের আগমনী পূর্ণিমার চাঁদ, চারপাশ থেকে কানে এসে বিঁধছে কতগুলো ভগ্ন হৃদয়ের আর্তনাদ, চোখের সামনে ভেঁসে উঠছে একের পর এক প্রিয় মানুষটার হারানো স্মৃতি। আহা, কী ভীষন ভয়ংকর সুন্দর সেই রাত!!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest