ট্র্যাজেডিক প্রথম প্রেম

মাঝে মাঝে মনে হয় প্রথম প্রেমগুলো হয়-ই ভাঙ্গার জন্য। ট্র্যাজেডিক সেই সময়টা দুটো মানুষকে এক হতে গিয়ে একা বাঁচতে শিখিয়ে দেয়। প্রথম প্রেম মানসিকভাবে ম্যাচুউরড হতে শিখিয়ে দিয়ে যায়। হাত ধরে রাস্তা পার করে দেয়া, একটা তাজা গোলাপ কিংবা কাঁচের চুড়ির জন্য পুরো শহর চষে বেড়ানো, কতো কী নতুন নতুন অভিজ্ঞতা! এ যেন, প্রিয় মানুষটার জন্য শত প্রতিকূলতা পাড়ি দিতে রাজি। বোকা প্রেমিক অনেকদিন পর জানতে পারে প্রিয় মানুষটাকে রিকশায় বা'পাশের সিটে বসতে দিতে হয়। রেস্টুরেন্টের সার্ভিস বয় নয়, প্রিয় মানুষটা চায় তার জন্য তার প্রেমিক আগ বাড়িয়ে দরজাটা খুলে দিক!আর এইদিকে বেচারি প্রেমিকা ইউটিউবে রেসিপি শিখে, লুকিয়ে লুকিয়ে প্রথমবারের মতো মায়ের শাড়ি পড়ে, ছবি তুলে, বাড়ি ফিরে তাড়াতাড়ি টেক্সট করে ওপর পাশের জন টেনশন করছে কিনা এই ভেবে, এলোমেলো ছেলেটার জীবন গুছানোয় ব্যস্ত হয়ে পড়ে৷ আহা, একদম পাক্কা সংসারী একটা ভাব, মায়ের মতো সেই আগলে রাখা। চঞ্চল সেই মেয়েটা প্রথম ব্রেক আপের পর হঠাৎ কেমন যেন চুপচাপ হয়ে যায়৷ আঠারো বছর না পেরোনো ছেলেটার কথাবার্তায় সে কী ট্র্যাজেডিক চিন্তাভাবনা! এই ছেলেমেয়ে গুলো পূর্বে কখনোয় এতো স্বপ্ন, এতো আশা আর পরিপাটি জীবন চায় নি। কিন্তু, একটা বিশ্বস্ত হাত যখন আগলে ধরে , তখন অন্ধের মতো ভরসা করে বসে। ভেবে নেয়, "এটাই জীবন, প্রিয় মানুষগুলো চিরস্থায়ী"। তারপর একদিন তাসের ঘরের মতো সবকিছু ভেঙ্গে যায়! তারপরও ওরা প্রেমে পড়ে। বোকা প্রেমিক তার প্রেমিকাকে বাড়ি ফেরা রিকশায় তুলে দিয়ে শেষবারের মতো বলে দেয়," বাসায় পৌঁছেই টেক্সট দিও"। আর এদিকে বেচারি প্রেমিকা রিকশার হুড খোলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যতক্ষণ না প্রেমিকের পড়নের পাঞ্জাবির রং ফিকে হয়ে আসে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest