প্রলাপ

আপনি দরদাম করে ভালোবাসা চাইলেন পেলেনও, এখন বিনিময়ে তো কিছু পেতে হবে তাই-না? সেক্ষেত্রে বিশ্বাসঘাতকতা বিনিময় মূল্য হিসেবে পেলে মুখ গোমরা, গোবেচারা হয়ে বসে থাকবেন এ কেমন কথা

😒

মানুষ দামদর করে কোনো জিনিসের দাম সস্তা করার জন্য আর আপনারা করেন দামী জিনিস পাওয়ার জন্য 🙂

কী আশ্চর্য! আপনারা কাঁচাবাজারে গেলে এমন মন-মানসিকতা কেন সাথে নিয়ে যান না?  তাহলে তো সবজি-ব্যবসায়ীরা একটু লাভবান হতো। শুধু কী নিজেদের লাভ দেখলেই হবে😶? 

আজকাল সম্পর্কের-বন্ধুত্বের-ভালোবাসার উদোম নিলাম হয় 🙂 হ্যা আমরা জানি, বুঝি, মন খারাপ করি! আবার দিন শেষে তাদের ভুলে নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করি!  আমরা কি পারি শুরুটা আগের মতো করতে?😴 

দিনে দিনে আমাদের মনমানসিকতা কেমন যেন চৌরাস্তার মোড়ে দাঁড়ানো নগ্ন পাগলটার মতো হয়ে যাচ্ছে 🙂😐😶

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest