নতুন বছরে সবকিছু নতুন করে শুরু হোক

মাথার ভেতর এখন যেন 24/7 আস্ত একটা ক্যালকুলেটর চলে। প্রতিনিয়ত যেন চলতে থাকে হিসেব-নিকেশ। শেষ কবে এই যন্ত্র বিরতি নিয়েছিলো তা মনে পড়ে না। ঘুমের মাঝেও মস্তিষ্কে চলে রাজ্যের হিসেব-নিকেশ। 

সমুদ্রের পাড়ে বসে তীরের ঢেউ গুনতে গুনতে মনে হয়, "এই তো আরেকটা সূর্যাস্ত শেষ, আরেকটা দিনের সমাপ্তি "।

আড্ডা আর আগের মতো হাসিঠাট্টার হয় না। এখন আড্ডা হয়ে উঠে যতসব হিসেব-নিকেশের। এই হিসেব-নিকেশ সংসারের, নিজের, প্রয়োজনের কিংবা বেশিরভাগই অপ্রয়োজনের! আমরা এখন সম্পর্কের চেয়ে বেশি সময়ের দাম দিতে শিখে গিয়েছি। যান্ত্রিকতা ছুঁইয়ে দিচ্ছে রক্তে-মাংসের দেহটাকে। কেউই মাটির কাছে ফিরবার কথা মনে-ই করে না আর! তারপরও আমরা সবাই বয়সের কাছে এসে কেমন যেন ক্যালকুলেটিভ হয়ে পড়ছি দিন দিন। এই পরিবর্তন বড্ড বেশি চোখে পড়ার মতো!

আমি বছরের শেষ দিনে এসে ক্যালেন্ডার সরিয়ে রাখতে রাখতে ভাবি,

"এভাবেই দিনগুনে বছর শেষ তারপরও প্রাপ্তি আর অপ্রাপ্তির ভীড়ে কত-শত মানুষ হারালাম, তার আর হিসেব কই রাখলাম? 

নতুন বছরে হয়তো নতুন নতুন মানুষ আসবে জীবনে, পুরনোদের আর হিসেব কই রাখলাম? 

তাহলে কি মানুষের মস্তিষ্ক 24/7 যে হিসেব কষে, তা শুধুই স্বার্থের?" 

নতুন বছরে সবকিছু নতুন করে শুরু হোক। উন্মুক্ত মস্তিষ্কে চলুক কত-শত হিসেব-নিকেশ। তবে সে হিসেব হোক বিবেকের সাথে মস্তিষ্কের, স্বার্থের সাথে নয়! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest