QuotaReformProtest
যেই ছাত্রছাত্রীরা বাড়ি ছেড়ে লং মার্চে গেলো, যারা পরিবার ছেড়ে রাজপথে নামলো, তারা এখনো বাড়িও ফেরেনি। এর মাঝে আপনারা এক্সপোজার নেয়া শুরু করলেন বাড়িতে বসেই?
আপনার এই এক্সপোজার নেওয়া বিবেক নিয়ে দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখেন?
একটা দল ক্ষমতা না ছাড়তেই আরেকটা দল এসে ক্যাম্পাসে শো ডাউন দিয়ে যায়, ভাংচুর করে, সংখ্যালঘুদের লুটপাট করে আগুন দিয়ে যায়! এভাবে খালি এক্সপোজার পাওয়ার চিন্তা করলে দেখবেন দেশে আবার অগণতন্ত্রই আসবে। লীডারের নামে নেতা আসবে, ছাত্রসংসদের নামে ছাত্ররাজনীতি, শিক্ষকদের নামে অযোগ্য-ব্যক্তিত্বহীন-ছাপোষা চাকুরিজীবী!
মন্তব্যসমূহ