একটা প্রস্টিটিউটরে প্রমোট করা থেকে থামেন ভাই
NSU এর যে মেয়েটার চ্যাট ভাইরাল হলো, প্রথমবার দেখে খুব অবাকই হয়েছিলাম এই ভেবে যে, একেই হয়তো 'পশ প্রস্টিটিউশন' বলে, এভাবেই হয়তো ডিল করে! কিন্তু সবথেকে বেশি অবাক হচ্ছি এটা দেখে যে এই মেয়েটার চ্যাট রীতিমতো 'Talk of the Town'। বিশেষ করে এই মেয়ের একরাত্রি 25k ব্যাপারটা!
সকাল থেকে দেখছি, অনেকেই এই মেয়ের রেট নিয়ে খুব কথাবার্তা বলতেছে স্যোসাইল মিডিয়াগুলোতে। সব থেকে বাজে যে ব্যাপারতা হলো,মেয়েরাই এই মেয়েকে নিয়ে বেশি ট্রল করতেছে। এদের ক্যাপশন অনেকটা এমন যে,
"৬৯ টাকার জিনিস ২৫ হাজার হয় কেমনে?"
"মুদ্রাস্ফীতির ফলে আজ ২৫০ টাকার জিনিস ২৫ হাজার!"
" বছরে ৯১ হাজার 😲"
....................ইত্যাদি ইত্যাদি।
চিন্তাভাবনা কোথায় গিয়ে পৌঁছালে মানুষ এভাবে একটা Prostitute কে প্রমোট করতে পারে। এরা ভাবে এসব নিয়ে ট্রল করলে নিজেরা সুশীল। কিন্তু আমি তো এদের মানসিকতার সাথে সুশীল সমাজের বিস্তর ফারাক দেখি! মেয়েটা ইনবক্সে গিয়ে করেছে, যা করেছে। ছেলেটাও কম দোষী না। সেই প্রথম অফার করেছে, এবং মেয়েটা প্রশ্রয় দিয়েছে। অথচ ছেলেটাকে নিয়ে কোথাও কথা হচ্ছে না। উত্তেজনা সঠিক জায়গায় না উঠে মাথায় উঠলে যা হয় আরকি!
আপনারা যারা ট্রলের নামে এই মেয়েটারে নিয়ে পোস্ট করে করে প্রমোট করতেছেন, দেখেন গিয়ে এই মেয়েটার উল্টা ফায়দা হচ্ছে। ক্লায়েন্ট আরো বহুগুণ বেড়ে গেছে! মাঝখান দিয়ে আপনি নিজেরে Posh Prostitution এর প্রমোটার(বাংলায় বললে দালাল) বানাইলেন। লিস্টে থাকা যেই মানুষগুলো এসব জানতো না, তাঁদেরও জানায় দিলেন আপনার মানসিকতার লেভেল। এই মেয়ের দাম যদি আপনি নির্ধারণ করেন, তাইলে একবার ভাবেন আপনার দাম অন্য কেউ নির্ধারণ করলে ব্যাপারটা কতোটা মানানসই লাগে!
এখন আপনি মেয়ে হলে বলতেই পারেন, "আমি তো সুশীল, আমি তো ভালো মেয়ে। এই মেয়ের সাথে আমারে তুলনা করতেছেন কেন?"।
আপনি সুশীল হইলে অন্তত ইনবক্স(একটা প্রাইভেট প্লেস) এর চ্যাটরে পাবলিকলি এক্সপোজ করার পক্ষ নিয়ে রেট নির্ধারণ করতেন না!
আর আপনি ছেলে হইলে তো শুভকামনা। বেশি সুশীল সাজতে গিয়ে নিজেরে ডুগডুগি বানায়েন না। বাচ্চাদের কাছে এই বস্তুটা খেলনা হলেও কিন্তু বড়দের কাছে বিরক্তিকর শব্দযন্ত্র!
মোদ্দা কথা এইডাই,"একটা প্রস্টিটিউটরে প্রমোট করা থেকে থামেন ভাই।আর কতো!!!"
মন্তব্যসমূহ