আমার এখন ঝুম বৃষ্টি দেখলেই কেমন যেন মন খারাপ লাগে!
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে।আমার এখন ঝুম বৃষ্টি দেখলেই কেমন যেন মন খারাপ লাগে!
এমন ঝুম বৃষ্টির বেশ কয়েক রাত আমি স্টেশনে বসে কাটিয়েছি ট্রেনের অপেক্ষায়।টিউশন থেকে ফিরতে গিয়ে কত বার যে মাঝরাস্তায় আটকা পড়ে ছিলাম এমন ঝুম বৃষ্টির জন্যে। মন খারাপবোধটা এসব অভিজ্ঞতার জন্যও না।
আমার ঝুম বৃষ্টির ভয় অন্য কারণে।এমন মুষলধারে বৃষ্টি হলেই মনে হয় কোথায় কার সদ্য কবর থেকে যেন মাটি সরে যাচ্ছে, কোথায় কোনো এক মা যেন ফুটো টিনের চালার ঘরে তার সন্তানকে আগলে ধরে বসে আছে বৃষ্টি থামবার অপেক্ষায়!
মন্তব্যসমূহ