QuotaReformProtest
যেই আন্দোলনের দাবীগুলোর যৌক্তিকতা একটা রিকশাওয়ালা মামা পর্যন্ত বুঝে, যেই আন্দোলনে একাত্মতা পোষণ করে দেশের আপামর জনতা, এই দাবিগুলোয় কীভাবে দ্বিমত পোষণ করেন এদেশের তথাকথিত উচ্চশিক্ষিত শ্রেনীর অধিকাংশ স্যার-ম্যাম, পুলিশ, বিজিবি, ***লীগ এর মতো মানুষগুলো ???
আপনাদের হাত-পা, চোখ-মুখও কি বেঁধে ফেলা হয়েছে? যেমনটা রেইপ করার সময় ধর্ষকেরা বেঁধে দেয় ভিক্টিমকে, যাতে আওয়াজ, নড়াচড়া করতে না পারে। আপনাদের কার্যক্রম আর নীরব থাকা তো তারই প্রতীক!!!
চাটতে চাটতে যারা উপরে উঠে, তাদের আর জিহ্বা বলতে কিছু থাকে না যা দিয়ে প্রতিবাদের ধ্বনির বের হবে। অন্যায়ের কাছে কুঁজো হয়ে থাকতে থাকতে তো নিজের সততার মেরুদণ্ড হারিয়ে বসতেছেন। নিজের সন্তানদের জন্য সততার গল্প বলবেন কোথা থেকে!
টাকার কাছে বিবেক বিক্রি হয়, এর জন্য এতোটা নিকৃষ্টভাবে? খুন করতেও পিছু হটতে বলছে না আপনার বিবেক? বউ-বাচ্চা সর্বোচ্চ ২-৩ দিন না খেয়ে থাকবে, ২-৩ মাস কষ্ট করতে হবে চাকরিটা হারিয়ে , চাকুরিটা না থাকলে লাইফস্টাইল লো হয়ে যাবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শহীদদের খুনি বাবা/মা/ভাই/বোন ট্যাগ নিয়ে অন্তত সারাজীবন কাটাতে হবে না।
হ্যা, এই কথা শুধু পুলিশদের বলছি না, যেসব মানুষরা পলিসি মেকিং এর মতো পোস্টে বসে নীরব হয়ে আছেন, তাদেরও বলছি। আপনারাও পরোক্ষভাবে খুনি-ই!
মন্তব্যসমূহ