সম্পর্কের লয়্যালটি

দীর্ঘদিন একটা মানুষের প্রতি সেইম ফিলিংস ধরে রাখা অনেক কঠিন। রীতিমতো স্যাক্রিফাইস বলা চলে! নাটক সিনেমাতে এক নারী/পুরুষে আসক্ত ক্যারেক্টার যতোটা সহজে দেখানো হয়, বর্তমানে তা ততোটাই কঠিন। 

সম্পর্কে এক্সপ্লোরিং একটা স্টেজ থাকে, এবার এই সম্পর্ক বন্ধুত্বের হোক কিংবা ভালোবাসার। এই সময়টায় আমরা একটা মানুষকে অনেকটাই কম জানি, কম বুঝি, কম চিনি। এই কমবেশি অজানার প্রতি জানার যে আগ্রহ, তার প্রতি আমরা অবসেসড হয়ে পড়ি। একটা সময় সবকিছু ঠিক থাকলে, এই অবসেশন রূপ নেয় ভালো বন্ধুত্বে, রুপ নেয় ভালোবাসায়। একটা সময় এসে এই স্টেজে আমরা ইউজড টু হয়ে যায়। তখন সম্পর্কের শুরু হয় এডাপ্টিভ স্টেজ। এই স্টেজে এসে আমাদের চোখে পড়ে সামনের মানুষটার সব ভালোমন্দের অতীত, অভ্যেস, স্বভাব, পারিবারিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ সবকিছু।

এসবের মাঝে আমরা অনেকটা কনফিউজড হয়ে যাই। সম্পর্ক তখন দুটো দিকে মোড় নেয়। হয় দুটো মানুষের আন্ডারস্ট্যান্ডিং তাদের নিজেদের শুধরে দেয়, তারা নিজেদের পছন্দ অপছন্দের প্রায়োরিটি দিতে শিখে। নয়তো চুম্বকের বিকর্ষণ বলের মতো দু'জন দু'জনের কাছ থেকে মানসিকভাবে ছিটকে দূরে সরে যায়। অনূভতিরা মরতে শুরু করে। মানসিক একটা প্রস্তুতি শুরু হয়ে যায় অবচেতনভাবেই। 

বর্তমান প্রেক্ষাপটে চারপাশে এতো অপশনের ভীড়ে খুব কম মানুষই এডাপটেশন নিয়ে ভাবে। যা কিছুর অভাব, যা কিছু সে পায়নি তা সে অন্য কারো মাঝে খোঁজা শুরু করে। শুরু হয় সম্পর্কে বহুমুখীতা!

লো আই-কিউ এর কারণেও আমি সম্পর্কের ভাঙ্গন ঘটতে শুনেছি! অবুঝ প্রেমিকা, প্রেমিক বেচারার ভাষা নাকি বুঝে না, প্রেমের ভাষা তো আরো পরের বিষয়! অথচ চাইলেই দায়িত্ব নিয়ে নিজেদের শুধরে নিতে পারতো নিজেদের। 

কী অদ্ভুত তাদের সম্পর্কের ভাঙ্গনের গল্পগুলো! অবশ্য, যৌনতার এই যুগে দায়িত্ববোধই আর কতটুকু স্থান পায় প্রেমে। একটা বিশাল জেনারেশনকে স্যোসাইল মিডিয়া, কিছু মিউজিক ভিডিও আর অসুস্থ মনমানসিকতার মানুষগুলো এসব অবচেতনভাবেই মাথায় ঢুকিয়ে দিচ্ছে। অথচ এখানে যে কী ভারী দায়িত্ব, কতো কতো সূক্ষ্ণ কর্তব্য রয়েছে, তা কেউ বলে না। 

সহজলভ্যতার এই যুগে এসে আমরা সবকিছু দ্রুত চাই। সবকিছু সস্তায় পেয়ে যেতে চাই। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত সেইম ফিলিংস নিয়ে একটা মানুষের প্রতি অবসেসড থাকা, একেই খুব সম্ভবত বলে সম্পর্কের লয়্যালটি! এই লয়্যাল ট্যাগ পাওয়া অনেক কঠিন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest