কিছু মানুষ জীবনেও ভালো হবে না !

GRE তে টপ স্কোর পাওয়া এক বড় ভাইয়ের সাথে দেখা। ভাই চা অফার করলো। ভাবলাম টিউশনি সারাজীবনই করাতে পারবো, ভাই টপ ইউনিভার্সিটিতে পড়তে যাবে আছে আর কয়দিন দেশে, ভাইকেই সময় দিই। 

দুজনে চা খাচ্ছি আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজতেছি। ভাই কেমন যেন উদাস উদাস ভাব নিয়ে হাঁটতেছে। ভাবলাম মন খারাপ উনার, পজিটিভ কিছু বলে উনার মন ভালো করার চেষ্টা করি।

-" ভাই কেমন লাগছে মাস্টার্স আর এদেশের এডুকেশন সিস্টেমে থেকে এদেশে করা লাগতেছে না বলে? আপনি তো খুব করে চাইতেন, আন্ডারগ্রেড শেষ করে এই ভার্সিটিকে লাল সালাম দিয়ে এই দেশ থেকে বের হতে😄 অবশেষে স্বপ্ন সত্যি হচ্ছে আপনার তাহলে!

-" নারেহ, একদমই ভালো লাগতেছে না। বাইরের কোনো ভার্সিটিতেই সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক নাই, সাদা-কালো দলও নাই, টিচাররা ক্লাসও বর্জন করে না। কি এক্টা বোরিং সিস্টেমে যাইতেছি পড়াশোনা করতে এবার বুঝ! " 

একবার উনার চেহারার দিকে তাকাইতেছিলাম আরেকবার বৃষ্টির দিকে।

ধুর, আমার টিউশনিতে যাওয়াটাই ভালো ছিলো। 

কিছু মানুষ জীবনেও ভালো হবে না??

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest