প্রেম ও বিয়ে কখনো বরাবরে হয় না। বরাবরে যা হয় তো হলো ঝগড়া!

মানুষ নাকি তার ব্যক্তিত্বের বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। অথচ মানুষ তার আস্ত একটা জীবন পাড় করে ফেলে বিপরীত মানুষটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে। এই গুছানো হতে পারে নিজের মানসিক পরিবর্তন কিংবা নিজেদের একসাথে গ্রো হওয়া । 

অনেকেরা বিয়ের কিংবা প্রেমের আগেই Soulmate খুঁজে। খুঁজে পেলে এটা নিছকই কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছু না। আমরা কখনোই কারো মনের অবস্থা বুঝতে পারি না, আত্মার খবর তো অনেক পড়ে! একসাথে সংসার করতে করতে তারপরেও এক যুগ পরে মনে হয় মানুষটাকে অচেনা লাগছে!

আগে মুরুব্বিরা বলতো,

"প্রেম ও বিয়ে কখনো বরাবরে হয় না। বরাবরে যা হয় তো হলো ঝগড়া!"

ঝগড়া করতে হলে নিজের বরাবরের মানুষের সাথে করতে হয়, নয়তো এতে নিজেরই সময় এবং এনার্জি দুইটা-ই নষ্ট।ঘর-সংসার করার জন্য চাকার মতো হতে হয়, ব্যালেন্সিং পার্ট এবং গতিশীলতা এনে দিতে হয়। 

পুরুষ মানুষ সবসময় শান্তি খুঁজে। এই শান্তির জন্য সে যুদ্ধও করতে পারে, এই শান্তির খুঁজে সে হিমালয়ে গিয়ে ধন্নাও দিতে রাজি! আর নারী খুঁজে প্রেম, নারী খুঁজে ভালোবাসা। এই ভালোবাসার জন্য সে হাজারো স্যাক্রিফাইস করতে রাজি, আবার পুরোদস্তুর সংসারি হতেও।

পুরুষ মানুষ প্রেম-ভালোবাসা জানে, বুঝে, কিন্তু কখনো তা জাহির করতে পারে না। কতো ছেলে আছে এক যুগ পাড় করে দিয়েছে একপাক্ষিক ভালোবেসে, অথচ একবারও বলতে পারেনি। কতো স্বামী আছে স্ত্রীর প্রয়োজন বুঝে, কিন্তু শখ- আহ্লাদ বুঝে না। পুরুষ মানুষ এমন-ই, এভাবেই তার সৃষ্টি! 

অপরদিকে, অধিকাংশ মেয়েরা কখনো বাস্তবতা বুঝে না, এরা খুঁজে কাব্যিক প্রেম, সাহ্যিতিক জীবন! অবশ্য তাদের এতেই মানায়। কাঠখোট্টা, বাস্তবধর্মী মেয়ে, খুব কম ছেলেই পছন্দ করে। এরা সংসার সাজায় মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। তাই এদের এভাবেই মানায়। 

হ্যা, আমরা বিপরীত ব্যক্তিত্বের প্রেমে পড়ি। আমরা মানসিক শান্তির খুঁজে সঙ্গী খুঁজি, খুঁজি আশ্রয়। একটা আস্ত জীবন কাটিয়ে দিতে রাজি, মাত্র একটা মানুষের জন্য। তাকে নিজের মতো করে পাবার জন্যে। 

পৃথিবীতে প্রেম হয়, বিয়ে হয়। সব প্রেম-ভালোবাসা-বিয়ে গল্পের টাইমলাইন একই, প্রয়োজনীতাও একই। শান্তি, আশ্রয়, নির্ভরতা ও বিশ্বাস, হলো এর প্রধান মৌলিক চাহিদা। এর একটিও বাদ পড়লে, তখন সে গল্প মোড় নেয় অন্যদিকে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest